নাটোরের সিংড়ার চামারী ইউনিয়নের চামারী আদর্শ গ্রামের আশ্রয়ণ কেন্দ্রে আগুনে পুড়ে গেছে ১৩টি ঘর। এর সঙ্গে ৩টি গরুসহ পরিবারগুলোর সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে।
সিংড়া ফায়ার সার্ভিসের লিডার কামনুজ্জামান বলেন, বৃহস্পতিবার (২১ মার্চ) দুপুর দেড়টার দিকে আশ্রয়ণ কেন্দ্রে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। নাটোর ও সিংড়া ফায়ার সার্ভিসের ২টি ইউনিট দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে আশ্রয়ণ কেন্দ্রের ১০টি ও বাইরের ৩টি ঘর পুড়ে যায়। তবে আগুন থেকে আশ্রয়ণ কেন্দ্রের ২৯টি ঘর রক্ষা করা সম্ভব হয়েছে।
বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে বলেও জানান তিনি।
নাটোরের জেলা প্রশাসক আবু নাছের ভূঞা বলেন, ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সব পদক্ষেপ নেয়া হবে।
