আজ রাজধানীতে প্রধান দুই রাজনৈতিক দলের কর্মসূচি রয়েছে। কর্মসূচি চলার সময়ে ওইসব স্থান এড়িয়ে চলাই ভালো।
নইলে পড়তে হতে পারে জ্যামসহ নানা সমস্যায়।
সোমবার (২৫ সেপ্টেম্বর) রাজধানীর চারটি স্থানে আলাদা চারটি সমাবেশ করার কথা রয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও তাদের প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী বিএনপির।
বিকেলে রাজধানীর উত্তরা, যাত্রাবাড়ী, ধোলাইখাল ও আমিনবাজারে এসব সমাবেশ অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে দুই দলের পক্ষ থেকে।
বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে,
সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকার প্রতিষ্ঠার দাবিতে পুরান ঢাকার সূত্রাপুরের ধোলাইখালে বেলা তিনটায় সমাবেশ করবে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি।
তাদের এ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য দেবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
একই দাবিতে বেলা আড়াইটা থেকে আমিনবাজার চিশতি ফিলিং স্টেশন–সংলগ্ন এলাকায় সমাবেশ করবে ঢাকা জেলা বিএনপি।
অন্যদিকে বেলা দুইটায় রাজধানীর উত্তরার আজমপুরে শান্তি ও উন্নয়ন সমাবেশ করার কথা জানিয়েছে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ।
এ সমাবেশে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
আর যাত্রাবাড়ীর শহীদ ফারুক সরণিতে সমাবেশ করবে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ।
আরও পড়ুন :
- আজ স্বপ্ন দেখার দিন
- ’আদালতের অনুমতি ছাড়া খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা সম্ভব নয়’
- মানুষের দেহে শূকরের হৃৎপিণ্ড প্রতিস্থাপনের সিদ্ধান্ত
- স্বামীর ওপর অভিমান করে ৩ সন্তান নিয়ে মায়ের বিষপান
- নৌকা ভেঙে নদীতে পড়ে গেলেন ওসি-এসিল্যান্ড-ইউএনও
- অন্ধকারে দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা মোটসাইকেলচালকের, যুবক নিহত
