আড়াইহাজারে নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে এক কিশোরের আত্মহত্যা করার খবর পাওয়া গেছে। রোববার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার দুপ্তারা ইউনিয়নের তাতীপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত কিশোরের নাম নাদিম (১৪), সে ওই এলাকার মজিদের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, নাদিমকে তার নিজ ঘরের জানালার গ্রিলের সঙ্গে নাইলনের বেল্ট দিয়ে ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তার চাচা। প্রতিবেশীদের সাহায্যে তাকে দ্রুত নামানো হলেও ততক্ষণে সে মারা যায়। তবে ঠিক কী কারণে সে আত্মহত্যা করেছে, তা এখনো জানা যায়নি।
খবর পেয়ে আড়াইহাজার থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এনএএন টিভি / হাবিবুল্লাহ মীর
