বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন বলেছেন, আগামী ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারিতে নির্বাচন কমিশন যে জাতীয় নির্বাচনের ঘোষণা দিয়েছে সেই নির্বাচন সঠিক সময়েই হবে। আল্লাহ ছাড়া আর কারো ক্ষমতা নেই সেই নির্বাচন ঠেকানোর। কোনো ষড়যন্ত্র চক্রান্ত করে নির্বাচন বানচাল করা যাবে না। নরসিংদী জেলা বিএনপির সভাপতি খাইরুল কবির খোকন ও সেক্রেটারী আলহাজ্ব মনজুর এলাহীর নেতৃত্বে ব্যাপক প্রস্তুতি নিয়ে বর্ণিল সাজে আনন্দঘন মনোরম পরিবেশে জেলা,উপজেলা,পৌরসভা,ইউনিয়ন,ওয়ার্ড বিএনপি, যুবদল,ছাত্রদল,স্বেচ্ছাসেবকদল,শ্রমিকদল,মহিলাদল,তাঁতীদল,মুক্তিযোদ্ধাদল, ওলামাদল সহ সকল সহযোগি অংগসংগঠনের হাজার হাজার নেতাকর্মীর ঢল নামে সারা শহর মিছিলে মিছিলে মুখরিত করে তুলা হয়।
সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে নরসিংদী জেলা বিএনপি কার্যালয়ের সামনে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, নির্বাচনকে বানচাল করার জন্য জামায়াত, এনসিপি, চরমোনাই ষড়যন্ত্র করে যাচ্ছে। তারা পিআর, সংস্কার, জুলাই সনদ এবং গণপরিষদের কথা বলে নির্বাচন পেছাতে চাচ্ছে। কিন্তু কোনো লাভ হবে না। নির্বাচনের জন্য জনগণ প্রস্তুত, সরকার প্রস্তুত, নির্বাচন কমিশন প্রস্তুত এবং এই দেশের সকল রাজনৈতিক দলও প্রস্তুত। কেবল মাত্র দু’একটি দল ছাড়া। এই নির্বাচনের মধ্য দিয়ে এ দেশের জনগণ তাদের পছন্দের সরকারকে নির্বাচিত করবে। আর সেই নির্বাচিত সরকার হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এদেশের মানুষ যেমন শহীদ জিয়া, খালেদা জিয়া ও তারেক জিয়াকে ভালো বাসেন, সেই ভালবাসা থেকেই আগামী দিনে ধানের শীষের বিজয় হবে। কোনো চক্রান্ত ষড়যন্ত্র করে বিএনপিকে ঠেকাতে পারবে না। বিএনপি কোনো সংঘাত এবং প্রতিহিংসার রাজনীতি করে না। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুর এলাহী, সিনিয়র সহ সভাপতি সাবেক এমপি সরদার শাখাওয়াত হোসেন বকুল, নরসিংদী জেলা বিএনপির সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাস্টার, নরসিংদী জেলা বিএনপির সহসভাপতি হারুন অর রশিদ,নরসিংদী জেলা বিএনপির সহসভাপতি এ্যাড. আব্দুল বাছেদ ভূইয়া, নরসিংদী জেলা বিএনপির সহসভাপতি এম এ জলিল, নরসিংদী জেলা বিএনপির সহসভাপতি গোলাম কবির কামাল, কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক জয়নুল আবেদীন, কেন্দ্রীয় নির্বাহী সদস্য ফেরদৌস আহমেদ খোকন, নরসিংদী জেলা বিএনপির সহসভাপতি রবিউল ইসলাম রবি, নরসিংদী জেলা বিএনপির সহসভাপতি ফাইজুর রহমান, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন হোসেন বিদ্যুৎ ও যুগ্ম সম্পাদক মো: সাজাহান মল্লিক, জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক রফিকুল আমিন ভুইয়া রুহেল, জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক মাজহারুল হক টিটু, জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক ভিপি তোফাজ্জল হোসেন, জেলা বিএনপি প্রচার সম্পাদক ইলিয়াছ হোসেন ভুইয়া, জেলা বিএনপি যুববিষয়ক সম্পাদক সোহরাব হোসেন হায়দার, জেলা বিএনপির সহ অর্থ বিষয়ক সম্পাদক ও রায়পুরা পৌরসভা সাবেক ২বারের মেয়র আলহাজ্ব আঃ কুদ্দুস মিয়া, জেলা বিএনপির শিশু বিষয়ক সম্পাদক ও রায়পুরা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী আব্দুর রহমান খোকন, জেলা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক নাজমুল হক ভুইয়া মোহন, জেলা কৃষক দলের আহবায়ক আপেল মাহমুদ ও সদস্য সচিব দীপক কুমার বর্মন প্রিন্স, জেলা তাঁতীদলের সভাপতি হুমায়ন কবির কামাল ও সেক্রেটারী আলাউদ্দিন প্রধান প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন নরসিংদী জেলা যুবদলের সাধারন সম্পাদক হাসানুজ্জামান সরকার,রায়পুরা পৌর বিএনপির সভাপতি ইদ্রিছ আলী মুন্সি ও সেক্রেটারী সাইফুল ইসলাম পলাশ, রায়পুরা উপজেলা বিএনপির সহসভাপতি জহিরুল ইসলাম আপেল ও সহসভাপতি ফখরুল ইসলাম, উপজেলা বিএনপির সি: যুগ্ম সাধারন সম্পাদক হাবিবুর রহমান হাবিব,উপজেলা বিএনপির সাবেক সেক্রেটারী খন্দকার হারুন রশিদ,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক ফরিদ উদ্দিন ও প্রচার সম্পাদক মো: শরীফ খান, উপজেলা বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক আব্দুল বাতেন,উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক কাজী আসাদুর রহমান মিলন, উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক শাখায়াত হোসেন সরকার, জেলা শ্রমিক দলের সহসাধারন সম্পাদক শহীদ সরকার, জেলা শ্রমিক দলের সাধারন সম্পাদক মোশারফ হোসেন খান,শহর শ্রমিকদলের সভাপতি আনোয়ার হোসেন, মধাবদী শ্রমিক দলের আহবায়ক আব্দুল লতিফ, উপজেলা বিএনপির মানবিক বিষয়ক সম্পাদক এড. জসিম উদ্দিন, রায়পুরা উপজেলা যুবদল আহবায়ক আলফাজ উদ্দিন মিঠু ও সদস্য সচিব নুর আহম্মদ চৌধুরী মানিক, উপজেলা মহিলা দল সভাপতি আফরিনা আসাদ ও সেক্রেটারী রৌশনা আক্তার, রায়পুরা পৌরসভা মহিলা দলের সভাপতি আসমা আক্তার, উপজেলা যুবদল সাবেক সভাপতি ডা: নজরুল ইসলাম, উপজেলা যুবদল সাবেক আহবায়ক আমজাদ হোসেন ভুইয়া আলতাফ,উপজেলা ছাত্রদলের সাবেক সেক্রেটারী আসাদুজ্জামান আসাদ,চানঁপুর ইউপি চেয়ারম্যান মোমেন সরকার, মরজাল ইউনিয়ন বিএনপির সভাপতি মো: কবির হোসেন,জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক ময়নুল ইসলাম সরকার, রায়পুরা পৌর সভা যুবদলের আহ্বায়ক সাইফুল আহমেদ সোহেল ও সদস্য সচিব সুমন নেওয়াজ, জেলা যুবদল কৃষিবিষয়ক সম্পাদক শোহরাফ হোসেন মুন্না, জেলা যুবদলের সদস্য হাবিবুর রহমান শাহীন মাষ্টার,উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক হুমায়ন ভুইয়া, উপজেলা যুবদল যুগ্ম আহবায়ক আলকাছ মিয়া, উপজেলা যুবদল যুগ্ম আহবায়ক নুরুজ্জামান ভুইয়া, উপজেলা যুবদল যুগ্ম আহবায়ক মো: জামান মিয়া, উপজেলা ছাত্রদলের সাবেক সেক্রেটারী পলাশ সরকার,রায়পুরা সরকারী কলেজ শাখা ছাত্রদলের সাবেক সেক্রেটারী আমির হোসেন আমু,উপজেলা শ্রমিকদলের সভাপতি মো: মুছা মিয়া ও সাধারন সম্পাদক মো: সুমন মিয়া, উপজেলা যুবদল যুগ্ম আহবায়ক আব্দুর রাজ্জাক ও যুগ্ম আহবায়ক সাগর মিয়া, উপজেলা কৃষক দল সদস্য সচিব শহীদুল ইসলাম শহীদ,উপজেলা তাঁতীদল আহবায়ক হুরমুজ মোল্লা ও সদস্য সচিব শেখ আলমগীর হোসেন,উপজেলা মৎস্যজীব দলের আহবায়ক ফিরোজ আল মোজাহিদ, রায়পুরা পৌরসভা শ্রমিকদল সভাপতি হাবিবুল্লাহ ও সাধারন সম্পাদক মোস্তফা মিয়া, জেলা জিয়া মঞ্চের সাধারন সম্পাদক দীন ইসলাম, রায়পুরা পৌরসভা যুবদল যুগ্ম আহবায়ক রাসেল চৌধুরী,রায়পুরা পৌরসভা যুবদল যুগ্ম আহবায়ক শাহ জালাল আহমেদ মাসুদ,রায়পুরা পৌরসভা তাঁতীদল আহবায়ক শহীদুল ইসলাম চাঁন মিয়া ও সাধারন সম্পাদক মো: বাদল মিয়া,রায়পুরা কলজে শাখা ছাত্রদল আহ্বায়ক টিপু সুলতান,উপজেলা ছাত্রদল নেতা সামসুর রহমান জয়, আমিরগঞ্জ ই্উনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম ভুইয়া ও সেক্রেটারী কামরুজ্জামান ,অলিপুরা ই্উনিয়ন বিএনপির সভাপতি উসমান মিয়া ও ভারপ্রাপ্ত সেক্রেটারী মজিবুর রহমান, চান্দেরকান্দি ই্উনিয়ন বিএনপির সভাপতি বাইজিদ ভুইয়া,চাঁনপুর ই্উনিয়ন বিএনপির সভাপতি মামুন মেম্বার, আদিয়াবাদ ই্উনিয়ন বিএনপির সভাপতি বীরমুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম শফি, চরমধুয়া ই্উনিয়ন বিএনপির সভাপতি জসিম উদ্দিন, পাড়াতলী ই্উনিয়ন বিএনপির সাবেক সেক্রেটারী জসিম উদ্দিন জাঙ্গীর, শ্রীনগর ই্উনিয়ন বিএনপির সভাপতি হাজী নাসির উদ্দিন, চর আড়ালিয়া ইউনিয়ন যুবদল ভারপ্রপাপ্ত সভাপতি মো: কেবল সরকার ও সেক্রেটারী হায়দার আলী,জেলা জিয়া মঞ্চ সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন,প্রচার সম্পাদক খালেকুজ্জামান প্রিন্স,পাড়াতলী ইউনিয়ন যুবদল সভাপতি পদ প্রার্থী মো: স্বপন মাষ্টার ও সেক্রেটারী পদ প্রার্থী সানাউল্লাহ, সহ উপজেলা ও ইউনিয়ন,ওয়ার্ড বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। সভা শেষে কয়েক হাজার দলীয় নেতাকর্মীর উপস্থিতিতে একটি বর্ণাঢ্য র্যালী শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে শহরের শিক্ষাচত্বরে এসে শেষ হয়।

One Reply to “আল্লাহ ছাড়া আর কারো ক্ষমতা নেই সেই নির্বাচন ঠেকানোর -খাইরুল কবির খোকন”
Comments are closed.