ট্রেনে করে চীনে গেলেন কিম, যোগ দেবেন সামরিক কুচকাওয়াজে

এদিকে গতকাল উত্তর কোরিয়া চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সাম্প্রতিক একটি বক্তব্যকে সমর্থন জানিয়েছে। সেই বক্তব্যে বৈশ্বিক শাসনব্যবস্থা আরও ন্যায্য করার আহ্বান জানিয়েছেন সি। তিনি বলেন, এ লক্ষ্য পূরণে চীন ও উত্তর কোরিয়ার দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার হবে। এ বিষয়ে উত্তর কোরিয়ার উপপররাষ্ট্রমন্ত্রীর মন্তব্য দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে।

চীনের সামরিক কুচকাওয়াজ: পুতিনসহ বিশ্বনেতাদের সঙ্গে প্রথম প্রকাশ্য মঞ্চে আসছেন কিম

সি চিন পিং গতকাল এক সম্মেলনে যুক্তরাষ্ট্রকে সরাসরি চ্যালেঞ্জ জানিয়ে নতুন বিশ্বব্যবস্থা ‘গ্লোবাল সাউথ’ উপস্থাপন করেন। তাতে নতুন নিরাপত্তা ও অর্থনৈতিক কাঠামোর দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। ওই সম্মেলনে রাশিয়া ও ভারতের নেতারাও উপস্থিত ছিলেন।

দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের আত্মসমর্পণের ৮০ বছর পূর্তি উপলক্ষে এই সামরিক কুচকাওয়াজকে চীন আঞ্চলিক প্রভাব বিস্তারের বড় সুযোগ হিসেবে দেখছে। কিমের অংশগ্রহণকে বেইজিং-পিয়ংইয়ং ঘনিষ্ঠতার প্রতীক হিসেবেও দেখা হচ্ছে।