ঈদগাঁওতে জমে উঠেছে ঈদের কেনাকাটা, ব্যস্ত নারী-পুরুষ

ঈদগাঁওতে শপিংমল,বিপণীবিতান, মার্কেটসহ ফুটপাতসমুহে ঈদুল ফিতরকে সামনে রেখে জমছে কেনাকাটা। ঈদবাজারে ব্যস্ত নারী পুরুষ সকাল থেকে রাত অবধি চলছে বেচাকেনা। ক্রেতার উপস্থিতিও চোখে পড়ার মতোই। ১২ই রমজানের পর থেকেই এবার জমে উঠে ঈদের নকেনাকাটা।

কক্সবাজারে অন্যতম বাণিজ্যিক কেন্দ্র ঈদগাঁও বাজারের নিউ মার্কেট,রহমানিয়া মার্কেট,মাতবর সুপার মার্কেট, হাজী মার্কেট ও বেদার মার্কেটসহ বাজারের পশ্চিম গলি খ্যাত কাপড়ের দোকান সমুহে ক্রেতাদের ভিড় বাড়ছে। ঈদ উপলক্ষে বিভিন্ন মাকেটে আলোক সজ্জায় সজ্জিত করা হয়, ডেকোরেশন করে ক্রেতাদের মন জয়ের চেষ্টা করে যাচ্ছে বিক্রেতারা। পাশা পাশি একইভাবে জমে উঠে ফুটপাত ব্যবসাও। দুপূর পেরিয়ে সন্ধ্যা হলেই নারী পুরুষ ক্রেতারা ভীড় জমায় বিভিন্ন মার্কেটসহ ফুটপাতে। কেনা কাটা করতে আসেন উপজেলার পাঁচ ইউনিয়ন ছাড়াও পাশ্ববর্তী বিভিন্ন ইউনিয়নের লোকজন।

ব্যবসায়ীরা জানান, এবারের ঈদ বাজারে বিভিন্ন মার্কেটের দোকানে শাড়ি, থ্রিপিস, পাঞ্জাবি, শার্ট, জুতা,টুপি,আতর থেকে শুরু করে কসমেটিকসহ সাজসজ্জার নানান উপকরণ পাওয়া যাচ্ছে। এ কারণে ঈদ বাজারে ভিড় করছে নারী-পুরুষরা।

ক্রেতারা বলেছেন, ঝামেলা এড়াতে পছন্দের জিনিসপত্র তথা ঈদ বাজার আগে ভাগে সেরে নিচ্ছি। কাপড়ের দাম চড়া। তবে মার্কেটের চেয়ে ফুটপাতে ঈদ কেন্দ্রীয় জিনিসপত্রের দাম একটু কম বলেও জানায় তারা।

এনএএন টিভি / এম আবু হেনা সাগর