উড্ডয়নের সময় খুলে পড়ল বিমানের চাকা, শাহজালালে নিরাপদে অবতরণ

কক্সবাজার বিমানবন্দর থেকে ছেড়ে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের চাকা খুলে নিচে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। বিমানটিতে শিশুসহ মোট ৭‌১ জন যাত্রী রয়েছে বলে জানা গেছে।

শুক্রবার (১৬ মে) দুপুরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) এবিএম রওশন কবীর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, কক্সবাজার বিমানবন্দরের রানওয়ে থেকে আকাশে ওড়ার পরই পেছনের একটি চাকা খুলে নিচে পড়ে যায়।দুপুর ২টা ১৭ মিনিটে বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপদে অবতরণ করেছে।

তিনি আরও জানান পাইলট ক্যাপ্টেন বিল্লালের নেতৃত্বে বিমানটি নিরাপদে অবতরণ করেছে। যাত্রীরা নিরাপদে নেমে এসেছেন।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, বিমানের বিজি ৪৩৬ (ড্যাশ ৮-৪০০) ফ্লাইটটি কক্সবাজার থেকে ১ টা ১৭ মিনিটে উড্ডয়ন করে।

এনএএন টিভি

Share this news as a Photo Card