একদল লোক ধর্মের নামে বেহেশতের টিকিট বিক্রি করছে: দুলু

একদল লোক ধর্মের নামে বেহেশতের টিকিট বিক্রি করছে বলে মন্তব্য করেছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

রোববার (২৬ অক্টোবর) সকালে নাটোরের উপশহর মাঠে আলেম ওলামাদের সাথে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

দুলু বলেন, যারা ধর্মের নামে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, তাদের রুখতে আলেমদের এগিয়ে আসতে হবে।

শেখ হাসিনাকে ইসলামপন্থীদের শত্রু উল্লেখ করে তিনি আরও বলেন, ইসলাম ও আলেমদেরকে ধ্বংসের চেষ্টা করতে গিয়ে শেখ হাসিনা নিজেই ধ্বংস হয়ে গেছে। বাবরি মসজিদ যারা ধ্বংস করেছে, তাদের দেশে গিয়ে আশ্রয় নিতে হয়েছে হাসিনাকে।