আজ (২৬ সেপ্টেম্বর) থেকে একাদশ শ্রেণিতে ভর্তি প্রক্রিয়া শুরু হচ্ছে। চলবে আগামী ৫ অক্টোবর পর্যন্ত। ক্লাস শুরু হবে ৮ অক্টোবর।
চলতি বছর সর্বোচ্চ ভর্তি ফি ৮ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে, শেষ ধাপে ২০ থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন নেওয়া হয়।
ফল প্রকাশ করা হয় ২৩ সেপ্টেম্বর। আবেদন করেও কলেজ পাননি ১২ হাজার ৫৯৩ জন শিক্ষার্থী। এর মধ্যে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী রয়েছেন ৬৬২ জন।
প্রথম, দ্বিতীয় ও তৃতীয় ধাপে কলেজে ভর্তির জন্য নির্বাচিত হয়েছেন ১২ লাখ ৯০ হাজার শিক্ষার্থী।
৫ অক্টোবরের মধ্যে নির্ধারিত কলেজে গিয়ে ভর্তির আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হবে।
ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক আবু তালেব মো. মোয়াজ্জেম হোসেন জানান, আবেদনের সময়সীমা বাড়ানো হবে না।
তবে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা থাকলে ভর্তির ক্ষেত্রে আবেদনের সময়সীমা বাড়ানো হতে পারে। যদিও সে সম্ভাবনা কম।
জানা গেছে,
ঢাকা মহানগরের এমপিওভুক্ত বাংলা ও ইংরেজি উভয় মাধ্যমের কলেজে ভর্তি ফি ৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
নন-এমপিও কিংবা আংশিক এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে বাংলা মাধ্যমে ৭ হাজার ৫০০ এবং ইংরেজি ভার্সনে ফি ৮ হাজার ৫০০ টাকা।
ঢাকার বাইরের মহানগরীতে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে বাংলা ও ইংরেজি ভার্সনে ফি ৩ হাজার টাকা।
জেলা পর্যায়ে ফি ২ হাজার টাকা। উপজেলা বা মফস্বলে এ ফি ১ হাজার ৫০০ টাকা।
ঢাকার বাইরের মহানগরীতে নন-এমপিও বা আংশিক এমপিওভুক্ত কলেজে বাংলা ভার্সনে ফি ৫ হাজার টাকা।
ইংরেজি ভার্সনে ৬ হাজার টাকা। জেলা পর্যায়ে বাংলায় ৩ হাজার এবং ইংরেজি ভার্সনে ৪ হাজার টাকা।
উপজেলা বা মফস্বলে বাংলা ২ হাজার ৫০০ এবং ইংরেজি ভার্সনে ৩ হাজার টাকা।
আরও পড়ুন :
- সারাদেশে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা
- প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন ওবায়দুল হাসান
- পুলিশ দম্পতিকে অপহরণ করে মুক্তিপণ আদায়, গ্রেপ্তার ৩
- অবশেষে সাত পাকে বাঁধা পড়লেন রাঘব-পরিণীতি
- বিদ্যুৎস্পৃষ্ট সেই শিশুকে হাসপাতালে নিয়েছিলেন তৃতীয় লিঙ্গের ২ জন
- বাজার নিয়ন্ত্রণে আরও ৬ কোটি ডিম আমদানির অনুমতি
- বাংলাদেশে ৭০টি গুমের ঘটনা এখনো নিষ্পত্তি হয়নি : জাতিসংঘ
- পুনম পান্ডের ফ্ল্যাটে আগুন, কেমন আছেন অভিনেত্রী?
- আজ বিশ্ব নদী দিবস

Comments are closed.