আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের মেজো বোন ফেরদৌস আরা মারা গেছেন।
বুধবার (৬ সেপ্টেম্বর) রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
ফেরদৌস আরার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী তার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
আজ (বুধবার) বাদ মাগরিব মেরুল বাড্ডার মরহুমার বাড়িতে (বাড়ি ১৯, রোড ১২; রাজউক হাউজিং, মেরুল বাড্ডা, ঢাকা) তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।
তিনি মৃত্যুকালে দুই ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন।
উল্লেখ্য, মরহুমার স্বামী মোহাম্মদ সাহাবুদ্দিন ২০২০ সালে ইন্তেকাল করেন।
- নাচোলে ৫ বিঘা জমির ধান নষ্ট করার অভিযোগ
- বাগেরহাটের মোরেলগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে এক শ্রমিকের মৃত্যু
- সুপার ফোরে প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ের বাংলাদেশ
- দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির কারণে ভালো নেই দেশের মানুষ : জিএম কাদের
- কি ভুলের কারণে অভিনেত্রী কৃতি স্যানন করোনায় আক্রান্ত হন?
- আজ সমুচা খাওয়ার দিন
- দেশে ফিরলেন লিবিয়ায় আটকে পড়া ১৫১ বাংলাদেশি
- নারায়ণগঞ্জ ও সাতক্ষীরায় প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনে আইন অনুমোদন
- শেরপুরে ৫৫ বোতল ভারতীয় মদসহ গ্রেফতার ১
- নরসিংদীর টকি মোল্লা(র:)মাজারের ৩শ বছরের রাস্তাটি দখলমুক্ত করতে মানববন্ধন
- এলিভেটেড এক্সপ্রেসওয়েতে দ্বিতীয় দিন চলেছে ২৭ হাজারের বেশি গাড়ি
- বঙ্গবন্ধুকন্যার প্রতিটি পদক্ষেপ বাংলার মানুষের কল্যাণের জন্য : নিখিল

Comments are closed.