কারফিউ গতকালের মতো আজও চলবে, ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শিথিল

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশজুড়ে চলমান কারফিউ গতকালের মতো আজ বৃহস্পতিবারও (২৫ই জুলাই) শিথিল থাকবে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। অপরদিকে, বেলা ১১টা থেকে দুপুর ৩টা পর্যন্ত ৪ ঘণ্টা খোলা থাকবে সব সরকারি-আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান।

সরকারি চাকরিতে কোটা সংস্কার ঘিরে শুরু হওয়া সহিংসতার পর কিছুটা স্বাভাবিক হতে শুরু করেছে রাজধানীসহ দেশের পরিস্থিতি। বুধবার (২৫ই জুলাই) বিকাল ৫টা থেকে চলমান কারফিউ বৃহস্পতিবার সকাল ১০টায় শিথিল হবে। তবে সকাল থেকেই নানা প্রয়োজনে বের হতে শুরু করেছেন নগরবাসী। সহিংসতার আতঙ্ক কাটিয়ে আবারও স্বাভাবিক হতে শুরু করেছে নগরজীবন।

 

আজও অফিস খোলা থাকায় আগের দিনের মতোই যানবাহনের চাপ থাকবে সড়কগুলোতে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নগরজুড়ে কঠোর অবস্থানে থাকবে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

 

উল্লেখ্য, এর আগে নাশকতা ও সহিংসতার কারণে গত রবিবার ও সোমবার সারা দেশে সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। পরদিন মঙ্গলবারও সরকারি-বেসরকারি সব অফিস নির্বাহী বিভাগের আদেশে বন্ধ ছিল। কারফিউ কতদিন নাগাদ চলবে তার সুনির্দিষ্ট দিন উল্লেখ না করে সম্প্রতি আইনমন্ত্রী বলেন, জনজীবনে যখন স্বস্তি ফিরে আসবে, তখন আমরা অবশ্যই কারফিউ প্রত্যাহার করে নেব।

আরো পড়ুন:

 

এনএএন টিভি