কালুখালী প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৮মে) বিকাল ৪ টায় প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক আমার দেশ পত্রিকার কালুখালী প্রতিনিধি মুহাম্মদ ফজলুল হক এর সভাপতিত্বে ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দৈনিক নয়া দিগন্ত ও দৈনিক মাতৃকন্ঠের কালুখালী প্রতিনিধি মোখলেছুর রহমান এর সঞ্চালনায় সাহিত্যিক ও কলামিস্ট মো: কায়সার আলী, বিশিষ্ট ব্যবসায়ী ও ইকো টেক্স গ্রুপের ম্যানেজার এস এম কলিম উদ্দিন, রেজা ফার্নিচার এর স্বত্বাধিকারী কে এম রেজাউল ইসলাম তানভীর বক্তব্য রাখেন।
এসময় আরো উপস্থিত ছিলেন দৈনিক আমার সংবাদ ও রাজবাড়ীকন্ঠের কালুখালী প্রতিনিধি রাকিবুল ইসলাম, বিজয় সকাল এর স্টাফ রিপোর্টার আবু বকর সিদ্দিক বাবু মোল্লা, আরশীনগর পত্রিকার কালুখালী প্রতিনিধি শহিদুল ইসলাম, জনতার আদালত এর কালুখালী প্রতিনিধি আশিক হাসান, আমাদের মাতৃভূমির কালুখালী প্রতিনিধি আনোয়ার হোসেন, কালবেলা পত্রিকার কালুখালী প্রতিনিধি হামজা শেখ, কালুখালী টুডের পরিচালক বোরহান উদ্দিন বিপ্লব, বিজয় সকাল এর রাজবাড়ী জেলা প্রতিনিধি মিজানুর রহমান, দৈনিক মুক্তি সমাচার এর রাজবাড়ী প্রতিনিধি লালন শেখ, নিউসান টুয়েন্টিফোরডটকম এর স্টাফ রিপোর্টার সোহান খান, মুসলিম টাইমস ও দৈনিক প্রথম বাংলার কালুখালী প্রতিনিধি এনামুল মন্ডল ও আবু সাঈদ (সাহেব আলী) সহ অন্যান্যরা।
আলোচনায় বক্তারা, কালুখালী প্রেসক্লাবের সাংবাদিকদের লেখনির মাধ্যমে দেশের জন্য কাজ করার আহবান জানান। সাংবাদিকরা সচেতন থাকলে অনিয়ম দুর্নীতি কমে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
মোঃ হামজা শেখ / এনএএন টিভি
