কুমিল্লায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে পুকুরের পানিতে ডুবে আতিফা আবেদীন ইশরা নামে ১৮ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। ইশরা মুন্সিরহাট ইউনিয়নের বৈলপুর গ্রামের শিক্ষক শিপন আবেদীনের মেয়ে।

সোমবার সকালে পৌর এলাকার চান্দিশকরা পশ্চিম পাড়ার খান বাড়ির পুকুরে ডুবে তার মৃত্যু হয়। তথ্যটি নিশ্চিত করেছেন নিহতের বাবা মনোহরগঞ্জ উপজেলার লক্ষণপুর নুরুল হক উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শিপন আবেদীন।

জানা গেছে, মায়ের সাথে শিশু ইশরা চান্দিশকরায় নানা হারুন খানের বাড়িতে বেড়াতে আসেন। সোমবার সকালে খেলার ছলে বাড়ির পাশের পুকুরে পড়ে ইশরা ডুবে যায়। পরিবারের লোকজন টের পেয়ে উদ্ধার শেষে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। পরে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সাঈদ আল মানসুর তাকে মৃত ঘোষণা করেন।
চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সাঈদ আল মানসুর বলেন, পানিতে ডুবে যাওয়া শিশু ইশরাকে হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে।

এনএএন টিভি

Share this news as a Photo Card