রাজধানীর মতিঝিলে সুন্দরবন কুরিয়ার সার্ভিস থেকে ৫০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। গ্রেফতারকৃত ব্যক্তি স্কুল ব্যাগের আড়ালে করে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ইয়াবা সরবরাহ করছিলেন।
শুক্রবার (৫ মে) সন্ধ্যায় মতিঝিলের হোটেল পূর্বাণী সংলগ্ন ৫ নম্বর দিলকুশা এলাকার সুন্দরবন কুরিয়ার সার্ভিসে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সরকারী পরিচালক মো. মেহেদী হাসান গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করে জানান,
‘শুক্রবার সন্ধ্যা থেকে রাত নয়টা পর্যন্ত চালানো অভিযানে এসব ইয়াবা উদ্ধার করা হয়। একটি বস্তায় করে আসা ৫০টি স্কুলব্যাগ তল্লাশি করে উদ্ধার করা হয় ইয়াবাগুলো।
এ ঘটনায় সাইফুল ইসলাম নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। সুন্দরবন কুরিয়ার সার্ভিসে স্কুল ব্যাগের আড়ালে এসব ইয়াবা আনা হয়।’
মেহেদী হাসান আরও বলেন,
‘বস্তার ভেতর ব্যাগের মাঝখানে বিশেষভাবে লুকায়িত অবস্থায় স্বচ্ছ পলিথিনের বড় প্যাকেটের মধ্যে ২৫০টি নীল রংয়ের জিপার,
প্রতি প্যাকেটের ভেতর ২০০ পিস করে মোট ৫০ হাজার পিস মিথাইল অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে, যার ওজন ৫ হাজার গ্রাম।’
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপপরিচালক শামীম হোসেন জানান,
আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত ইয়াবা ট্যাবলেট তার বলে স্বীকার করেছে। এ সময় জিজ্ঞাসাবাদে আসামী আরও জানান,
‘ওই মালামাল দেশে দক্ষিণ অঞ্চলে মাদকের ডিলারদের সরবরাহ করা হয়। এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আমরা অধিকতর অনুসন্ধানপূর্বক ব্যবস্থা নেব।
গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে এর আগেও ফরিদপুর অফিস কর্তৃক মাদকের মামলা করা হয়েছে।’
তিনি আরও জানান,
‘গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর, জেলা কার্যালয়, ফরিদপুর কর্তৃক ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’
আরও পড়ুন:
- নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি সরবরাহ সংকটে
- সিরাজগঞ্জে হেরোইনসহ নারী আটক
- ১৪ বছর পলাতক থেকে অবশেষে গ্রেফতার আসামি টিপু
- রাজা চার্লস-রানি ক্যামিলাকে শেখ হাসিনার অভিনন্দন
- বিশ্বে করোনায় আরও ৩৯৭ জনের মৃত্যু; বেড়েছে শনাক্ত
- শত চেষ্টাতেও প্রাণ রক্ষা পেলো না দগ্ধ শাওন
- নারায়ণগঞ্জের বয়লার বিস্ফোরণে নিহত বেড়ে ৫
- গুচ্ছ ভর্তি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসেই হবে, পাস নম্বর ৩০
- শনিবার এ ঢাবির ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা
