খাগড়াছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে জেল হত্যা দিবস পালিত হয়েছে। সকালে জেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে জেল হত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়
এই সময় সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কল্যাণ মিত্র বড়ুয়া,
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম সহ আরো অনেকেই।
দিনটি উপলক্ষে শুক্রবার সকালে শহরের নারিকেল বাগান দলীয় কার্যালয় থেকে জেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের উদ্যোগে একটি শোক র্যালি বের করা হয়।
র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে খাগড়াছড়ি টাউন হল প্রাঙ্গণে এসে শেষ হয়।
পরে সেখানে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পন করা হয়।
এ সময় নিহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।
এসময় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য খোকনেশ্বর ত্রিপুরা, সদর উপজেলা চেয়ারম্যান শানে আলম,
উপ দপ্তর সম্পাদক নুরুল আজম সহ জেলা আওয়ামীলীগের সকল সহযোগী নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন :
- ‘কারাগারের বাইরে থাকা বিএনপির সর্বশেষ ব্যক্তিই আন্দোলনের নেতৃত্ব দেবে’
- জীববৈচিত্র্য রক্ষায় খাগড়াছড়িতে ৫ দিনের আলোকচিত্র প্রদর্শনী
- বাংলাদেশ কারও কাছে করুণা ভিক্ষা করে না: প্রধানমন্ত্রী
- নরসিংদী পৌরসভা মেয়র জনবন্ধু শহীদ লোকমান হোসেনের ১২তম শাহাদাত বার্ষিকী
- ফুটবল ঈশ্বর ম্যারাডোনার জন্মদিন আজ
- তালায় দুইদিন ব্যাপী উদ্যোক্তা উন্নয়ন মেলার সমাপনী ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত
- রাজধানীর কদমতলীতে বাসে আগুন

Comments are closed.