খাগড়াছড়িতে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে দেশের স্বাধীনতার জন্য আত্মত্যাগী বীর শহীদ মুক্তিযুদ্ধাদের স্মরণে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
জেলা শহরের চেঙ্গি স্কয়ার এলাকায় স্থাপিত স্মৃতিসৌধে দিবসটি উপলক্ষে মঙ্গলবার (২৬মার্চ) প্রথম প্রহরে বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে নিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান।
এর পরপরই পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতি মন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি , খাগড়াছড়ির পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু, খাগড়াছড়ি পৌর মেয়র নির্মলেন্দু , খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তা ধর সহ বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
এর আগে ৩৩ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের কার্যক্রম শুরু করা হয়। সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানসহ রাজনৈতিক সামাজিক সংগঠনের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ঐতিহাসিক খাগড়াছড়ি স্টেডিয়ামে কুচকাওয়াজ ও বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান করা হয়েছে।
এনএএন টিভি / বিপ্লব তালুকদার খাগড়াছড়ি
