খুলনায় মহানগরীর পশ্চিম চুটপাড়া এলাকা থেকে এক পুলিশ সদস্যের মায়ের মরাদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহতের শরীরে ধারালো আঘাত থাকায় পুলিশের ধারণা তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
বুধবার (৬ সেপ্টেম্বর) বেলা ৩ টায় নিহতের ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার করা হয়েছে।
খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অফিসার ইনচার্জ হাসান আল মামুন জানান,
খুলনায় নগরীর সোনাডাঙ্গা মডেল থানার পুলিশ সদস্য শুবেন্দু দাসের মা অনিমা দাস
নগরীর পশ্চিম টুটপাড়ার একটি বাড়িতে ভাড়া থাকতেন। সকাল থেকে এই নারীর কোন সাড়াশব্দ না মিল ছিল না।
এমনকি এই নারীর সন্তানেরা তার মোবাইল ফোনে পাচ্ছিল না।
একপর্যায়ে দুপুর নাগাদ প্রতিবেশিরা তার রুমের দরজার কাছে গিয়ে বিছানায় পড়ে থাকা অবস্থায় মরদেহ দেখতে পায়।
পরবর্তীতে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে। তার শরীরে বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।
সে কারণে পুলিশ সদস্যরা ঘটনাস্থল থেকে এ হত্যার গুরুত্বপূর্ণ আলামত জব্দ করেছে।
ময়নাতদন্তের জন্য লাশ খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।
আরও পড়ুন :
- রাজধানীর যেসব এলাকায় গ্যাস থাকবে না কাল
- শরীয়তপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা
- চট্টগ্রামে রাস্তা পারাপারের সময় অটোরিকশার ধাক্কায় পথচারীর মৃত্যু
- দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির কারণে ভালো নেই দেশের মানুষ : জিএম কাদের
- শুরুটা ভালো করেছিলেন দুই ওপেনার, ফিফটিতে ছুটছে টাইগাররা
- ঢাকা-আরিচা মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই ব্যক্তির মৃত্যু
- বাগেরহাটের মোরেলগঞ্জে ইয়াবাসহ এক যুবক গ্রেফতার

Comments are closed.