নোয়াখালীর সুবর্ণচরে বালতির পানিতে ডুবে আলফাজুল ইসলাম নামে ২২ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৫ এপ্রিল) সকালে উপজেলার চরজুবলি গ্রামে এ ঘটনা ঘটে।
আলফাজুল ইসলাম উপজেলার চরজুবলি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বোরহান উদ্দিন বাড়ির মোহাম্মদ ইমাম হোসেনের ছেলে।
শনিবার (২৬ এপ্রিল) সকালে চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, খেলতে গিয়ে বালতির পানিতে ডুবে শিশুটির মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
