গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে স্মরণসভা ও দোয়া মাহফিল

নরসিংদী জেলা প্রশাসনের উদ্যোগে জুলাই-আগস্ট মাসে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

১৬ জুলাই নরসিংদী জেলা প্রশাসকের হল রোমে নরসিংদী জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরীর সভাপতিত্বে জুলাই-আগস্ট মাসে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহিদ ও আহতদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিলে শহিদ ও আহতদের পরিবারের সদস্য ও ছাত্র সমন্বয়কদের উপস্থিতিতে স্বাগতিক বক্তব্য রাখেন নরসিংদী জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী। এ সময় আরো বক্তব্য রাখেন নরসিংদী জেলা পুলিশ সুপার মোঃ আব্দুল হান্নান, নরসিংদী জেলা পরিষদ প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল ওয়াহাব রাশেদ, নরসিংদী সিভিল সার্জন ডাঃ সৈয়দ মোঃ আমিরুল হক শামীম, আহতদের পক্ষে বক্তব্য রাখেন জেলা ছাত্র সমন্বয়ক সোহান হায়দার সনো, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র নেতা ফাহিম ভুইয়া রাজ অভি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রী সুমাইয়া আক্তার সেতু ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেত্রী মুনিয়া রহমান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত, নরসিংদী সদর থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি গোলাম রাশেদ তমাল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ফখরুল ইসলাম, শহীদ তাহমিদের বাবা, শহীদ আমজাদের মা, শহীদ ইমনের বাবা সহ অন্যান্যরা । এ সময় উপস্থিত

গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে পরিবারবর্গ স্মৃতিচারণ করেন এবং আহত ও সমন্বয়কগণ আন্দোলনের বিভিন্ন বিষয়ে আলোকপাত করেন। বক্তব্য শেষে মোনাজাতে নিহতদের আত্মার মাগফেরাত, আহতদের দ্রুত আরোগ্য ও একটি সমৃদ্ধ বাংলাদেশের জন্য দুয়া প্রার্থনা করা হয়।

এনএএন টিভি / বশির আহম্মদ মোল্লা

Share this news as a Photo Card