গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় মাছের ঘের কাটা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়েছে।
আহতদের কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। আজ শুক্রবার উপজেলার বর্ষাপাড়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
জানাগেছে, বর্ষাপাড়া গ্রামের মোকছেদ ফকিরের সাথে একই বংশের ইব্রাহীম ফকিরের দীর্ঘদিন ধরে বংশে প্রভাব বিস্তার করা নিয়ে বিরোধ চলে আসছিল।
এরই সূত্রধরে আজ শুক্রবার সকালে ইব্রাহীম ফকিরের লোকজন বর্ষাপাড়ার বিলে মাছের ঘের কাটতে গেলে মোকছেদ ফকিরের লোকজন বাঁধাদেয়। এই বাঁধা দেওয়াকে কেন্দ্র করে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পরে। এ সময় দেশীয় অস্ত্রের আঘাতে উভয় পক্ষের ১০ জন আহত হয়।
খবর পেয়ে কোটালীপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
হাবিবুল্লা খান হাবিব / এনএএন টিভি
