চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি, মোঃ সিফাত রানা : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বিশ্ব এন্টি মাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহ উদযাপন উপলক্ষে এ্যান্টিবায়টিকের অপব্যবহার রোধে সোমবার সচেতনতা মূলক সভা ও র্যালী অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য বিভাগ আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোঃ আব্দুল হামিদ। বক্তব্য রাখেন ডা. মোসা. ইসরাত- ই- নূরীন,ডা. মুহা. খালিদুর রহমান, ডা. মোঃ ইসমাইল হোসেন ও ডা. শারমিন আকতার। সভায় রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ ব্যতিত এন্টিবায়োটিক ঔষুধ গ্ৰহন না করার পরামর্শ দেয়া হয়। এছাড়া জনগণের মাঝে সচেতনতা সৃষ্টিতে রহনপুর পৌর এলাকায় মাইকিং করা হবে বলে সভায় জানান হয়।
- Click to share on Facebook (Opens in new window)
- Click to share on Twitter (Opens in new window)
- Click to share on WhatsApp (Opens in new window)
- Click to share on Telegram (Opens in new window)
- Click to print (Opens in new window)
- Click to email a link to a friend (Opens in new window)
- Click to share on LinkedIn (Opens in new window)
- Click to share on Pinterest (Opens in new window)
- Click to share on X (Opens in new window)
