গোমস্তাপুরে ভারতীয় কচ্ছের প্রক্রিয়াজাতকরণ হার উদ্ধার করেছে বিজিবি

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার চাঁড়ালডাঙ্গা সীমান্তে ৯৪ কেজি ভারতীয় কচ্ছের প্রক্রিয়াজাতকরণ হার উদ্ধার করেছে বিজিবি।
সোমবার ভোররাতে ওই সীমান্তের বউপাড়া গ্রামের আকারী মোড় এলাকা থেকে আটক করা হয়। যার আনুমানিক মূল্য এক কোটি ৪১ লাখ টাকা।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চাঁড়ালডাঙ্গা বিওপির হাবিলদার নাসিরউদ্দিনের নেতৃত্বে বিজিবির একটি টহল দল বাংলাদেশী অভ্যন্তরে ২১৮/৩ এস পিলারে দেড় কিলোমিটার দূরে আকারী মোড় স্থানে অভিযান চালান। ওই সময় ৯৪ কেজি ভারতীয় কচ্ছপের প্রক্রিয়াজাতকরণের হার জব্দ করা হয়। তবে এ ঘটনায় বিজিবি কাউকে আটক করতে পারেনি।
১৬ বিজিবি নওগাঁ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, উদ্ধারকৃত ভারতীয় কচ্ছপের প্রক্রিয়াজাতকরণের হারগুলোর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে তিনি জানান।

 

Share this news as a Photo Card