চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি, মোঃ সিফাত রানা : গোমস্তাপুরে ২৭ নভেম্বর জনসভা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১০ টায় বংপুর উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা করা হয়। আলোচনাই বক্তারা বলেন জননেত্রী শেখ হাসিনার হাত শক্তিশালী করতে হলে, দল মত নির্বি শেষে ঐক্যবদ্ধ হিসেবে কাজ করতে হবে, যে আগামি ২৭ নভেম্বর রহনপুর এবি হাইস্কুল মাঠে জনসভা সফল করতে হবে।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন, রহনপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মোজাম্মেল হক মামুন। প্রধান অতিথি হিসেবে ছিলেন চাঁপাইনবাবগঞ্জ ২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি মুঃ জিয়াউর রহমান, বক্তব্য রাখেন সাবেক জাতীয় সংসদ সদস্য ও গোমস্তাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাঃ গোলাম মোস্তফা বিশ্বাস।
গোমস্তাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জামাল উদ্দিন মন্ডল, গোমস্তাপুর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি নজরুল ইসলাম, রহনপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তোফিজুল ইসলাম, গোমস্তাপুর উপজেলা কৃষক লীগের সহ সভাপতি শরিফুল ইসলাম আনসারী, উপজেলা কৃষক লীগের সহ সভাপতি শহিদুজ্জামান আনসারী। গোমস্তাপুর উপজেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম জয়। ৯ নং ওয়ার্ড সভাপতি আলহাজ্ব বশির আলী, ৭ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক ও সাবেক মেম্বার বাইরুল ইসলাম, ৫ নং ওয়ার্ড সভাপতি মশিদুল ইসলাম, ৩ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম (কাজি) প্রমুখ।
