কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাং বালুর পয়েন্ট এলাকায় তিন সাংবাদিকের ওপর হামলার ঘটনা ঘটেছে। ২২ ফেব্রুয়ারি রবিবার বিকেলে এ ঘটনা ঘটেছে।
দৈনিক আমার দেশ পত্রিকার প্রতিনিধি ইকবাল ফারুক, দৈনিক সংবাদের চকরিয়া প্রতিনিধি জিয়াবুল হক এবং দৈনিক কালের কণ্ঠের চকরিয়া প্রতিনিধি ছোটন কান্তি নাথ বালু উত্তোলন সংক্রান্ত তথ্য সংগ্রহের জন্য ঘটনাস্থলে গেলে। এ সময় স্থানীয় কয়েকজন বালুখেকোদের সাথে সাংবাদিকদের বাকবিতণ্ডা হয়।
এক পর্যায়ে বালু নাজেমের লেলিয়ে দেয়া সন্ত্রাসীরা সংঘবদ্ধ হয়ে দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে ৩ সাংবাদিকদের উপর হামলা চালায়।
হামলায় সাংবাদিক জিয়াবুল হকের হাত ভেঙে যায় এবং অপর দুই সাংবাদিক ফারুক ও ছোটন গুরুতর আহত হন।
স্থানীয়রা আহত সাংবাদিকদের উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য লোহাগড়া হাসপাতালে নিয়ে যান।
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এ বিষয়ে সংশ্লিষ্ট থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন সাংবাদিক নেতৃবৃন্দরা । এঘটনায় স্থানী ও জাতীয় সাংবাদিক নেতৃবৃন্দ সহ বিভিন্ন মহলে নিন্দার ঝড় উঠেছে।
অভিযুক্ত বালু নাজেম সহ ঘটনায় জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মুলুক শাস্তি দাবী জানান চকরিয়ায় কর্মরত সাংবাদিক মহল।
- Click to share on Facebook (Opens in new window)
- Click to share on Twitter (Opens in new window)
- Click to share on WhatsApp (Opens in new window)
- Click to share on Telegram (Opens in new window)
- Click to print (Opens in new window)
- Click to email a link to a friend (Opens in new window)
- Click to share on LinkedIn (Opens in new window)
- Click to share on Pinterest (Opens in new window)
- Click to share on X (Opens in new window)
