চট্টগ্রামে নালায় পড়া শিশুর মরদেহ ১৪ ঘণ্টা পর উদ্ধার

চট্টগ্রামে রিকশা উল্টে নালায় পড়ে নিখোঁজ ছয় মাস বয়সী শিশুর মরদেহ ১৪ ঘণ্টা পর উদ্ধার হয়েছে । শনিবার (১৯ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে শিশুটির লাশ উদ্ধার করা হয়।

শুক্রবার (১৮ এপ্রিল) রাত ৮টার দিকে নবাব হোটেল সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এরপর থেকে ফায়ার সার্ভিস, নৌবাহিনী, আনসার, পুলিশ এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) কর্মীরা টানা উদ্ধার কাজ চালিয়ে গেলেও এখনো শিশুটির সন্ধান মেলেনি। শিশুটি তার মা ও দাদির সঙ্গে ব্যাটারিচালিত রিকশায় করে বেড়াতে যাচ্ছিল। বৃষ্টিতে সড়ক তলিয়ে থাকায় রিকশাটি উল্টে হিজলা খালে পড়ে যায়। রিকশাচালককে স্থানীয়রা উদ্ধার করলেও মা ও দাদী পানির স্রোতে ভেসে গিয়ে একপর্যায়ে ব্রিজের নিচে পাইপে আটকে পড়েন। পরে ব্রিজের স্ল্যাব খুলে তাদের উদ্ধার করা হয়। কিন্তু শিশু সেহরিসকে তখন থেকেই আর খুঁজে পাওয়া যায়নি। ডুবুরি দল রাতভর চেষ্টা চালায়। ভোরে আবার নতুন করে উদ্ধার অভিযান শুরু হয়।

এনএএন টিভি

Share this news as a Photo Card