চাঁদাবাজ ও সন্ত্রাসের বিরুদ্ধে নরসিংদী বাজার বণিক সমিতির উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ ১২ জুলাই শনিবার সকালে নরসিংদী বড় বাজারের জুতোপট্টিতে নরসিংদী বাজার বণিক সমিতির সভাপতি,শহর বিএনপির সাবেক সভাপতি মো: বাবুল সরকারের নেতৃত্বে চাঁদাবাজ ও সন্ত্রাসের বিরুদ্ধে নরসিংদী বাজার বণিক সমিতির নেতৃবৃন্দরা বিক্ষোভ সমাবেশের আয়োজন করেন।
এসময় উপস্থিত ছিলেন নরসিংদী বাজার বণিক সমিতির সভাপতি,শহর বিএনপির সাবেক সভাপতি মো: বাবুল সরকার, জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি শাহান শাহ শানু, নরসিংদী বাজার বণিক সমিতির সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক খন্দকার, বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল মোতালিব ভুইয়া, বাজার বণিক সমিতির পরিচালক মুরাদ হোসেন,শহর ফল বাজার সমিতির সাধারণ সম্পাদক সুজন শাহা, বাজার বণিক সমিতির পরিচালক আসলাম ভুইয়া, বাজার প্রতিরক্ষা কমিটির পরিচালক জীবন সাহাসহ বাজার বণিক সমিতির নেতৃবৃন্দ ও নরসিংদী বাজারের ব্যবসায়ীবৃন্দ।
জানা যায়, গতকাল ১১ জুলাই শুক্রবার নরসিংদী বড় বাজারের ব্যবসায়ী , ঢাকা কলেজ শাখার ছাত্রদলের যুগ্ম সম্পাদক রাকিব সরকার নামে এক ব্যবসায়ীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বাজারের দোকানপাট বন্ধ করে দিয়েছে ব্যবসায়ীরা। শুক্রবার (১১ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে নরসিংদী বাজারের সুতাপট্টির মোড়ে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনার পর বাজারে সকল দোকান-পাট বন্ধ হয়ে য়ায়।
সন্ত্রাসী হামলার শিকার ব্যবসায়ী ঢাকা কলেজ শাখার ছাত্রদলের যুগ্ম সম্পাদক রাকিব সরকার নরসিংদী বাজার বণিক সমিতির সভাপতি বাবুল সরকারের ছেলে।
অপরদিকে সন্ত্রাসী হামলার ঘটনায় যাদের বিরুদ্ধে অভিযোগ উঠে এসেছে তারা হলেন, নরসিংদী সদর উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান মরহুম হান্নান সরকারের ছেলে, বাজারের ইজারাদার সিজার সরকার ও তার অনুসারী সাটিরপাড়া এলাকার সবুজসহ অজ্ঞাত ১০/১২ জন।
এ ঘটনার খবর পেয়ে নরসিংদী জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী ও জেলা পুলিশ সুপার আব্দুল হান্নান সাথে সাথে ঘটনাস্থল পরির্দশন করেন।
এনএএন টিভি / বশির আহম্মদ মোল্লা
