চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট আব্বাস বাজারে গড়ে উঠা “লোক কল্যাণ সংস্থা” একটি অরাজনৈতিক জনকল্যাণ মূলক স্বেচ্ছাসেবী সংগঠন এর উদ্যোগে আসন্ন পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে অসহায় সুবিধা বঞ্চিত, প্রতিবন্ধী এবং স্বল্পআয়ের পরিবারের মাঝে প্রতি বছরের মতো এবার ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
এই মানবিক কাজে এগিয়ে এসেছেন, অত্র সংগঠনের উপদেষ্টা মণ্ডলী ,স্বেচ্ছায় রক্তদাতা ,স্বেচ্ছাসেবীসহ সমাজের বিত্তবানরা।
শনিবার ও রবিবার ( ২৯,৩০ মার্চ) দুই দিন ব্যাপী সংগঠনের প্রধান উপদেষ্টা, বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর ডিগ্রী কলেজ
এর সহকারী অধ্যাপক ড. গোলাম মাসুম স্যার এর দিক নির্দেশনায় এবং প্রতিষ্ঠাতা রহিম আলীর প্ররিচালনায়, প্রত্যেক বাড়িতে বাড়িতে গিয়ে ঈদ উপহার সামগ্রী গুলো দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক তাজেমুল হক, ইসমাইন হোসেন, শাহাদাত হোসেন, অহিদ আলী,বাসায় আলী, বকুল সহ প্রমুখ।
প্রধান উপদেষ্টা বক্তব্যে বলেন , আমরা চেষ্টা করি যেন প্রতিটি পরিবারের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক এটাই আমাদের লক্ষ্য।
আর যারা এই সংগঠনকে বিভিন্ন মানবিক কাজসহ ঈদ উপহার সামগ্রী বিতরণের জন্য সহযোগীতা করেছেন তাদের কে অসংখ্য
