খুলনার পাইকগাছায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও তার পুত্র আরাফাত রহমান কোকো’র রুহের মাগফিরাত এবং বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল মান্নান মিস্ত্রির সার্বিক সহযোগিতা ও দিক নির্দেশনায় আরাফাত রহমান কোকো স্মৃতি পরিষদ ও পাঠাগার শনিবার বিকালে এ দোয়া ও ইফতার মাহফিল এর আয়োজন করে। স্মৃতি পরিষদ ও পাঠাগারের প্রতিষ্ঠাতা, সভাপতি এবং খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মোঃ শাহিনুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মামুন এর সঞ্চালনায় ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য আবু সিনহা শিমুল, মোখলেছুর রহমান কাজল,এ্যাড নাজমুল ইসলাম, মোঃ শামসুজ্জামান, মোঃ আমিনুর রহমান রুদ্র,মোঃ বাদশা আলমগীর , মেহেদী হাসান তোহা,মোঃ আরিফুল ইসলাম, মোঃ উবাইদুল্লাহ সরদার, মোঃ রুবেল, মোঃ নাজমুল ইসলাম,মোঃ আলমগীর, মোঃকামাল,মনিরুজ্জামান সুজন,আমিনুর রহমান আমিন,আবুল বাশার,এস এম মাহবুবুর রহমান, মোঃ ইসরাফিল,মোঃ জাকির হোসেন,মোঃ মাহাফুজ, মোঃ নাহিদ হোসেন, মোঃ ইমজামাম,মোঃ হাসান গাজি,মোঃ নুরুজ্জামান, মোঃ রনি,মোঃ জুনাইদুর,মোঃ সোহেল, মিলন আহমেদ, মোঃ মেহেদী,মোঃ রায়হান,মোঃ হামজা,মোঃ মাহাবুব, মোঃ স্বাধীন, মোঃ অসিফ, মোঃ আবু বক্কর ও বিল্লাল।
এনএএন টিভি / তৃপ্তি রঞ্জন সেন
