পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে খুলনার পাইকগাছায় দুস্থ ও অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর পক্ষে এবং কেন্দ্রীয় বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল এর নির্দেশনায় জেলা যুব দলের সাবেক প্রবাসী কল্যাণ সম্পাদক আবু হুরায়রা বাদশা’র সৌজন্যে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
রোববার সকালে উপজেলা বিএনপির দলীয় অস্থায়ী কার্যালয়ে যুবদল নেতা আবু হুরায়রা বাদশা’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা ৬ আসনের বিএনপি দলীয় মনোনয়ন প্রত্যাশী ও উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক ডাঃ মোঃ আব্দুল মজিদ। উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবুল হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পৌর বিএনপির ১ নং যুগ্ম আহবায়ক সেলিম রেজা লাকি, উপজেলা কমিটির যুগ্ম আহবায়ক তুষার কান্তি মন্ডল, পৌর যুগ্ম আহবায়ক মোস্তফা মোড়ল, এসএম মোহর আলী, বিএনপি নেতা এসএম নাজির আহমেদ, গাজী নজরুল ইসলাম, উপজেলা কৃষক দলের সভাপতি মেছের আলী সানা, সাধারণ সম্পাদক আবুল কাশেম, যুবদল নেতা জামিলুর রহমান রানা ও শহিদুর রহমান। এ সময় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এনএএন টিভি / তৃপ্তি রঞ্জন সেন
