খুলে দেয়া হলো বহুল প্রতীক্ষিত গাজীপুর চৌরাস্তা ফ্লাইওভার। মঙ্গলবার সকাল থেকে যানবাহন চলাচলের জন্য খুলে দেয়া হয় ঢাকা-জয়দেবপুর ও ময়মনসিংহমুখী এই ফ্লাইওভার।
এতে করে এখন থেকে এই সড়কে চলাচলকারীদের ভোগান্তি অনেকাংশেই কমে আসবে।
যানজটে দীর্ঘদিনের ভোগান্তি গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায়। যানজটের কারণে এখানে ঘণ্টার পর ঘণ্টা ভোগান্তিতে পড়তে হতো যাত্রীদের। এবার সেই ভোগান্তি কমবে চান্দনা চৌরাস্তার ফ্লাইওভার খুলে দেয়ায়।
তবে এই ফ্লাইওভারের পুরো সুবিধা পেতে আরও কিছু সময় লাগবে। এর আগে এই মহাসড়কে ঢাকা থেকে ময়মনসিংহ এবং জয়দেবপুর যেতে হলে ভোগড়া বাইপাস হয়ে নাওজোড় দিয়ে আসতে হতো। ফ্লাইওভার খুলে দেয়ায় এখন থেকে সরাসরি চলাচল করা যাবে।

Comments are closed.