চিত্র শিল্পী মাহাবুব কামরানের ৭০তম জন্মদিন উদযাপন অনুষ্ঠিত

শুক্রবার ৮ডিসেম্বর সকালে নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউটে  বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের অংশ গ্রহণে দেশ বরেন্য চিএ শিল্পী প্রায়াত মাহাবুব কামরানের

 ৭০তম জন্মদিন উপলক্ষে চিএাংকন প্রতিযোগিতা আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউট এর অধ্যক্ষ -সামসুল আলম আজাদ ।

উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ  চারুকলা ইনস্টিটিউট এর প্রতিষ্ঠাতা অধ্যক্ষ-শিল্পী  সমিরন চৌধুরী। উপস্থিত ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব – জনাব রফিউল রাব্বি।

মইন ফাউন্ডেশনের কর্মধার -মোন্তাসির মঈন। নিরবধির পরিচালক – জিয়াউর রহমান জয় আরো উপস্থিত ছিলেন

চারুকলা বষয়ক সহকারী পরিচালক এবং গাইড লেকচারার -সুজন মাহাবুব(বাংলাদেশ শিল্পকলা একাডেম) ছাপ এর বর্তমান কর্নধার- কাহলিল জিবরান এবং অ্যাডভোকেট সাদিয়া আফরোজ  মুক্তি।

প্রসঙ্গত, চিত্রশিল্পী, কবি, অনুবাদক ও সম্পাদক মাহাবুব কামরান ভারতের ন্যাশনাল স্কুল অব ড্রামা থেকে ডিগ্রি লাভ করেন।

সত্তরের দশকে তিনি কলকাতা থাকাকালে বামপন্থি রাজনীতির সঙ্গে জড়িয়ে যান।

বাংলাদেশে ফিরেও বেশ কিছুকাল তিনি একই ধারার রাজনীতিতে সক্রিয় ছিলেন। মাহাবুব কামরানের ‘ছাপ’ নামে একটি ছোট কাগজ সম্পদনা করতেন।

ভারতের পশ্চিমবঙ্গের বিখ্যাত ছোট কাগজ ‘এক্ষণ’ এর বেশ কয়েকটি প্রচ্ছদ করেন এই শিল্পী।

এছাড়াও তার সম্পাদনায় চে গুয়েভারা রচনাসমগ্র ও আখতারুজ্জামান ইলিয়াস স্মারক গ্রন্থ প্রকাশিত হয়েছে।

চিত্রশিল্পী ও সাহিত্যিক হিসেবে পরিচিতি পেলেও মাহবুব কামরান কাজ করেছেন চলচ্চিত্র ও নাটক নিয়ে।

নির্মাণ করেন ‘দেয়াল’ নামের একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। এছাড়া ঋত্বিক ঘটকের ‘তিতাস একটি নদীর নাম’ চলচ্চিত্রে কাজ করেছেন।

মৃত্যুর আগ পর্যন্ত তিনি কয়েক হাজার বইয়ের প্রচ্ছদ করেন। মুক্তধারার সেরা প্রচ্ছদশিল্পী পুরস্কার পান তিনবার।

শিশু সাহিত্যের প্রচ্ছদ ডিজাইনের জন্য নাইজেরিয়ান বেস্ট এওয়ার্ড লাভ করেন।

বিখ্যাত অস্ট্রেলিয়ান প্রকাশনা সংস্থা অটোমান-এর শতাধিক বইয়ের প্রচ্ছদ করেন মাহাবুব কামরান। পোস্টার ডিজাইনের জন্য ডানলপ (ভারত) পুরস্কার পান।

আরও পড়ুন :

এনএএন টিভি