ক্যাটরিনার মা ও ৬ বোনকে পটাতে যা করেছিলেন ভিকি

২০২১ সালের ৯ ডিসেম্বর সাতপাকে বাঁধা পড়েন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ।

তবে বিয়ের আগে থেকেই আড়ালে-আবডালে দুই বছর প্রেম করেছেন এই বলিউড যুগল।

নিজেদের সম্পর্ককে ক্যামেরার ঝলকানি থেকে দূরেই রেখেছিলেন এই পাওয়ার কাপল।

বিয়ের আগে কখনো নিজেদের সম্পর্কের বিষয়ে জনসমক্ষে মুখ খোলেননি ভিকি বা ক্যাটরিনা কেউ-ই।

তবে বিয়ের আগে হবু বউয়ের পরিবারের সঙ্গে কেমন জমেছিল প্রথম সাক্ষাৎ, সে বিষয়ে জানান ভিকি।

কফি উইথ করণের অষ্টম পর্বের সর্বশেষ সিজনে হাজির হয়েছিলেন ভিকি কৌশল ও কিয়ারা আদভানি।

দুজনেই নিজেদের ব্যক্তিগত জীবনের নানা কথা খোলসা করেন।

সেখানে ভিকি জানান, তার আর ক্যাটরিনার প্রপোজটা ছিল বেশ নাটকীয়। বিয়ের এক দিন আগে হবু বউকে বিয়ের প্রস্তাব দেন স্যাম বাহাদুর অভিনেতা।

অভিনেতা প্রকাশ করেছেন যে, রাজস্থানের সাওয়াই মাধোপুরে (তাদের বিয়ের গন্তব্য) তখন চলছিল নৈশভোজ।

ভিকি বলেন,

‘আমাকে সবাই সতর্ক করে দিয়েছিল যে, আমি যদি প্রপোজ না করি, তবে আমাকে সারাজীবনের জন্য তা নিয়ে পস্তাতে হবে।

বিয়ের একদিন আগেই আমি তা করে দিয়েছিলাম। বন্ধুবান্ধব ও পরিবারের কেউ আসার ঠিক আগে, রাতের খাবারের সময়।’

ক্যাটরিনার পরিবারের সঙ্গে দেখা করা নিয়েও মজার অভিজ্ঞতা শেয়ার করে নেন ভিকি।

জানান অভিনেত্রীর মা সুজান টারকোটে এবং অভিনেত্রীর ভাইবোনদের সঙ্গে দেখা করেছিলেন বিয়ের সপ্তাহখানেক আগে।

ভিকি কৌশল আরও প্রকাশ করেছিলেন যে, তিনি বিয়ের এক সপ্তাহ আগে প্রথমবারের মতো ক্যাটরিনা কাইফের মা সুজান টারকোটে এবং অভিনেত্রীর ভাইবোনদের সঙ্গে দেখা করেছিলেন।

কোভিডের কারণে দুই বছর ধরে তাদের সঙ্গে দেখা করতে পারিনি। আমার সঙ্গে প্রথমবার ওদের দেখা হয়, আক্ষরিক অর্থে বিয়ের এক সপ্তাহ আগে।

আমরা আমার বাড়িতেই পার্টি করি। সবাই একসঙ্গে বসে মদ্যপান করছিলাম এবং নাচ করেছিলাম।

ভিকি জানান, প্রথম দিকে বাধো বাধো ঠেকলেও, পরে সব বরফ গলে যায়। পার্টির কয়েক ঘণ্টার মধ্যে সবাই মিলে নাচ করেন ‘টিপ টিপ বরসা পানি’-তে।

আরও পড়ুন :

এনএএন টিভি