চুয়াডাঙ্গায় হাম উপসর্গ নিয়ে হুমাইরা খাতুন নামে ৯ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৪ এপ্রিল) সকালে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে তার মৃত্যু হয়।
শিশু হুমাইরা সদর উপজেলার মাখালডাঙ্গা ইউনিয়নের দীননাথপুর গ্রামের হুমায়ুন ইকবাল আহমেদের কন্যা।
হাসপাতাল সূত্রে জানা যায়, গত ১৫ এপ্রিল হাম উপসর্গ নিয়ে শিশু হুমাইরা চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি হয়। পরীক্ষায় তার হাম সংক্রমণ নিশ্চিত হলে ১৯ এপ্রিল তাকে হাম আইসোলেশন ওয়ার্ডে স্থানান্তর করে চিকিৎসা দেওয়া হয়। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) শিশুটিকে ছাড়পত্র নিয়ে বাড়িতে নেওয়া হয়। শুক্রবার (২৪ এপ্রিল) সকালে তার শারীরিক অবস্থার হঠাৎ অবনতির পর দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. নাজমুস সাকিব বিষয়টি নিশ্চিত করে বলেন, শিশুটি হাম উপসর্গ নিয়ে মারা গেছে।
