চুয়াডাঙ্গার দামুড়হুদার ঝাঝাডাঙ্গা সীমান্তে বি এস এফের গুলিতে নিহত ইব্রাহিম বাবুর বাড়িতে এনসিপির কেন্দ্রীয় আহবায়ক মোঃ নাহিদ ইসলাম, উত্তরাঞ্চলীয় আহবায়ক প্রতিনিধি সারজিস আলম, দক্ষিণাঞ্চলীয প্রতিনিধি হাসনাত আব্দুল্লাহ ও এন সিপির সাধারন সম্পাদক আকতার হোসেন সহ অর্ধশত প্রতিনিধির একটি দল গ্রামের বাড়িতে গিয়ে শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
বুধবার (৯ জালাই) বিকাল সারে ৪ টার সময় এন সিপির প্রতিনিধি দল নিহতের বাড়ি গিয়ে বিএসএফের গুলিতে নিহতের পিতা নুর ইসলাম,মাতা হাজেরা বেগম, স্ত্রী সাহিনা বেগম ও একমাত্র ৩ বছরের শিশু কন্যা আয়েসা খাতুনের পাশে বসে যাবতীয় ঘটনা শোনেন।

পরে এন সিপির কেন্দ্রীয় আহবায়ক নাহিদ ইসলাম নিহত পরিবার ও এলাকাবাসির উদ্দেশ্যে বলেন বিষয়টি নিয়ে আমরা ও আমাদের সংগঠন দেখবো, আপনারা এই পরিবারের পাশে থাকবেন। পরে এন সিপি প্রতিনিধি দলটি নিহত ইবরাহিম বাবুর কবর জিয়ারত করেন ও কিছু সময় নিরবে দাড়িয়ে থাকেন। পরে সীমান্তের দিকে যান ও ইব্রাহিমের রক্ত বৃথা যেতে দেবোনা দেবোনা বলে শ্রোগান দেয়।
বিকাল ৫ টার দিকে দর্শনা বাসস্ট্যান্ড মোড়ে সাধারন মানুষের সাথে মত বিনিময় করারপর ঝিনাইদাহের উদ্দেশ্যে দর্শনা ত্যাগ করেন।
এনএএন টিভি / শামসুজ্জোহা পলাশ
