চৌডালাতে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও প্রাথমিক বৃত্তিপ্রাপ্তদের মাঝে পুরস্কার বিতরণ

চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার চৌডালা আজিজুল হক স্কুলে শিক্ষার্থীদের মাঝে প্রথম সাময়িক পরীক্ষার ফলাফল প্রকাশ,বার্ষিক ক্রীড়া,সাংস্কৃতিক ও প্রাথমিক বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বুধবার (২৪ শে মে) সকাল ৯ টার সময় অত্র প্রতিষ্ঠানে আয়োজিত  বার্ষিক অনুষ্ঠানে আজিজুল হক স্কুলের সভাপতি চৌডালা জোহুর আহমেদ মিঞা

কলেজের অধ্যক্ষ আলহাজ্ব মো:কামরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭ নং চৌডালা ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া হাবিব।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনীতিবীদ ও সমাজ সেবক ডাঃ আনসারুল হক,

চৌডালা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক আলহাজ্ব হারেজউদ্দিন, বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজ সেবক ডাঃ কয়েস উদ্দিন ,

অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরেফুর রহমান সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকা অভিভাবক ও এলাকাবাসী।

অনুষ্ঠানে অতিথিরা শিক্ষার্থীদের ভবিষ্যৎ উজ্জল কামনা করে দেশ ও জাতির কল্যাণে কাজ করার আশা প্রকাশ করেন

মোঃ সিফাত রানা ll চাঁপাইনবাবগঞ্জ 

 

আরও পড়ুন :

এনএএন টিভি