জিয়ার আদর্শ আমাদের চরিত্রে ধারণ করতে না পরালে বিএনপি করা বৃথা : মাশুকুল ইসলাম রাজীব

নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক মাশুকুল ইসলাম রাজীব বলেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন বীর উত্তম খেতাবপ্রাপ্ত একজন মুক্তিযোদ্ধা, মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা এবং আধুনিক বাংলাদেশের স্থপতি। তার কর্মময় জীবন, রাজনৈতিক দীক্ষা, মানবিয় গুনাবলীর স্বচ্ছতা এবং আদর্শ যদি নিজেদের চরিত্রে ধারণ করতে না পারি তবে বিএনপি’র করা আমাদের জন্য বৃথা। অতএব তার আদর্শে আদর্শিত এবং উজ্জীবিত হয়েই আমাদের প্রত্যেক জিয়ার সৈনিককে গণতান্ত্রিক চর্চায় রাজপথে এগিয়ে যেতে হবে। ৩১ মে রোববার দুপুরে শহরের প্রাণকেন্দ্র চাষাড়া বাগ-এ-জান্নাত মসজিদ সংলগ্ন এলাকায়, জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাস নারায়ণগঞ্জ জেলা ও মহানগর এর উদ্যোগে প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা দোয়া গনভোজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মহতি এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জিসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক এবং নারায়ণগঞ্জ মহানগর জিসাসের সভাপতি সোহেল মাহামুদ। এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিসাস কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এবং নারায়ণগঞ্জ জেলা জিসাস এর সভাপতি আব্দুল মজিদ প্রান্তিক, নারায়ণগঞ্জ থানা জিসাসের সভাপতি বিপুল এবং সাধারণ সম্পাদক মাসুমসহ অন্যান্য জিসাস নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর জিসাস এবং পরিবহন নেতা আলহাজ্ব আবুল কাসেম, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আসলাম, হাসান মাহমুদ রুবেল, জুম্মান হোসেন, ইঞ্জিনিয়ার মুন্না, জাসাস নেতা হৃদয়, নির্মান শ্রমিক ও জিসাস নেতা কবির শেখ, মোহাম্মদ আলী জনি,খসরু, প্রিতিভ মাহামুদসহ তার বন্ধু মহল এ সময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আলোচনা ও দোয়া শেষে উপস্থিত জনতার মাঝে রান্না করা খাবার তথা খিচুড়ি বিতরণ করা হয়।

এনএএন টিভি