মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে সাতক্ষীরা সীমান্ত দিয়ে জ্বালানি পাচার রোধে সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে বিজিবি। ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী অঞ্চলে বাড়ানো হয়েছে বিজিবি টহল।
ভোমরা বন্দর দিয়ে বাংলাদেশ থেকে পণ্য নিয়ে ভারতগামী ট্রাক তল্লাশি চলছে। ভারত থেকে পণ্য নিয়ে আসা ট্রাক যেন এদেশ থেকে অতিরিক্ত জ্বালানি নিয়ে ভারত চলে যেতে না পারে সেটিও নজরদারির করেছে বিজিবি।
সাতক্ষীরা ৩৩ বিজিবি অধিনায়ক কাজী আশিকুর রহমান জানান, ব্যাটালিয়নের ৫৪ কিলোমিটার সীমান্ত এলাকা দিয়ে যেন জ্বালানি পাচার হতে না পারে সেজন্য আমরা সতর্ক রয়েছি। দায়িত্বপূর্ণ এলাকার ফিলিং স্টেশনগুলো সরকারি নির্দেশনা মেনে জ্বালানি বিক্রি করছে কিনা সেটি তদারকি করা হচ্ছে।
