ঝিনাইদহের কালীগঞ্জ শহরের একটি ইলেকট্রনিক্স দোকানের প্রায় ১ কোটি টাকার সম্পদ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে।
মঙ্গলবার (৯ মে) সকাল ১০টার দিকে কালীগঞ্জ থানা সংলগ্ন আল্লার দান ইলেকট্রনিক্সে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ও স্থানীয়দের সহযোগিতায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
এ ঘটনায় কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শেখ মামুনুর রশিদ আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়,
আজ সকালে আল্লার দান ইলেকট্রনিক্সে আগুন দেখে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। মুহূর্তেই মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়।
তিন তলা ভবনের অন্য দুই তলায় গোডাউন ও পরিবার নিয়ে বসবাস করতেন দোকান মালিক। তারা নিরাপদে আশ্রয় নেন।
ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের জন্য ঘটনাস্থলে আসে। এরপর স্থানীয়দের সহযোগিতায় প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
আল্লার দান ইলেকট্রনিক্সের পাশের দোকান মোল্লা ট্রেডার্সও আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে।
এতে আনুমানিক প্রায় ১ কোটি টাকা ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছেন দোকান মালিক।
ঝিনাইদহ ফায়ার সার্ভিস ও ডিফেন্স সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুস সালাম জানান,
আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট কাজ করেছে। প্রায় দেড় ঘণ্টার বেশি সময় লেগেছে আগুন নিয়ন্ত্রণে আনতে।
এতে কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শেখ মামুনুর রশিদ আহত হয়েছেন। তাকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
তিনি আরও বলেন,
‘শর্টসার্কিট থেকে আগুন লাগতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।’
আরও পড়ুন :
- মির্জা ফখরুল :রাজপথে জনগণের দাবির ফয়সালা করা হবে
- ‘ফাটাফাটি’ নিয়ে কথা বললেন ঋতাভরী চক্রবর্তী
- মশারি জালে ধ্বংস হচ্ছে নানা প্রজাতির ছোট মাছ
- কক্সবাজারে অপহরণের অভিযোগে ২ রোহিঙ্গা গ্রেফতার
- রিকশাচালককে মারধর; আইনজীবীকে কারণ দর্শানোর নোটিশ
- মসজিদে নববির সাবেক ইমাম কারি মুহাম্মদ ইন্তেকাল করেছেন
- কিংবদন্তি সমরেশ মজুমদারের মৃত্যুতে শোকাহত টলিউড
- কথাসাহিত্যিক সমরেশ মজুমদার আর নেই
- এফডিসির সেই প্রিয় ঝালমুড়ি বিক্রেতা মারা গেছেন
- অস্ত্র মামলায় আরাভ খানের ১০ বছরের কারাদণ্ড
- দুর্বৃত্তের পিটুনিতে ফিলাডেলফিয়ায় বাংলাদেশি উবার চালকের মৃত্যু
- বাবুবাজার ব্রিজে গাড়ির ধাক্কায় যুবকের মৃত্যু
- ১৫ দিনের সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী
- ‘রহস্যজনক’ আগুনে পুড়ল দাঁড়িয়ে থাকা বাস
- মাদারীপুরে দুপক্ষের সংঘর্ষে পুলিশসহ আহত ১০

Comments are closed.