ঝিনাইদহে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে এক ইজিবাইক চালক নিহত হয়েছেন।
সোমবার (১৫ মে) সকালে সদর উপজেলার চাপড়ী গ্রামের বয়ারগাড়ী বিলের মাঠ থেকে ওই ইজিবাইক চালকের লাশ উদ্ধার করা হয়।
ইজিবাইক চালকের নাম শাখাওয়াত হোসেন (৪৫)। তিনি জেলার শৈলকুপা উপজেলার দিঘলগ্রামের লুৎফর রহমানের ছেলে।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বিষয়টি নিশ্চিত করে ওসি সোহেল রানা জানান,
‘রাত ৩টার দিকে শাখাওয়াত হোসেনসহ আরও ৩ জন একটি ইজিবাইকে শৈলকুপা উপজেলার দিঘলগ্রামে যাচ্ছিলেন।
পথে চাপড়ী গ্রামের মাঠের মধ্যে পৌঁছালে আগে থেকে ওঁৎ পেতে থাকা ছিনতাইকারীরা তাদের গতিরোধ করে।
এক পর্যায়ে তাদের কাছ থেকে টাকা, মোবাইলসহ সকল মালামাল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।
শাখাওয়াতের সঙ্গে থাকা অন্যরা পালিয়ে গেলেও ছিনতাইকারীদের সঙ্গে শাখাওয়াতের বাক-বিতণ্ডা হয়। এক পর্যায়ে তারা শাখাওয়াতকে ছুরিকাঘাত করে হত্যা করে পালিয়ে যায়।’
খবর পেয়ে পুলিশ সকালে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়। এদিকে, ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ।
আরও পড়ুন:
- বগুড়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে দুই কিশোর আহত
- চাঁদপুর-ঢাকাসহ সব জেলায় লঞ্চ চলাচল শুরু
- মিয়াভাই খ্যাত অভিনেতা ফারুক ইন্তেকাল করেছেন
- মেক্সিকোতে ট্রাক-বাস সংঘর্ষে নিহত ২৬
- ৪ মাসের অন্তঃসত্ত্বা নারীকে গলা কেটে হত্যা
- ‘মা দিবসে’ মা হলেন মানসিক ভারসাম্যহীন এক তরুণী
- আজ আন্তর্জাতিক মা দিবস
- অতি প্রবল ঘূর্ণিঝড় অবশেষে দুর্বল হয়েছে ‘মোখা’
- মোখা‘র বিপৎসংকেত উপেক্ষা করে বেরিয়ে বাড়ি ফিরলেন মৃত
