বগুড়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে দুই কিশোর আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার (১৪ মে) রাত পৌনে ১১টার দিকে শহরের খান্দার মেঘদূত ক্লাবে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন— বগুড়া শহরের খান্দার এলাকার সামিউল তাসাহাবের ছেলে মেশকাতুল তাশরিফ (১৬) ও মালগ্রাম এলাকার মৃত মিলন মিয়ার ছেলে মিজানুর রহমান (১৭)।
এর মধ্যে, আহত মেশকাতুল বগুড়া ওয়াইএমসি স্কুল অ্যান্ড কলেজের ১০ শ্রেণির ছাত্র ও মিজানুর শহরের হকার্স মার্কেটে কাপড়ের দোকানের কর্মচারী।
স্থানীয় সূত্রে জানা যায়,
‘রাত পৌনে ১১টার দিকে দুই মোটরসাইকেলে ছয়জন দুর্বৃত্ত মেঘদূত ক্লাবে প্রবেশ করে কিশোর মেশকাতুল ও মিজানুরকে ছুরিকাহত করেন।
দুর্বৃত্তদের কাছে চাইনিজ কুড়াল, চাপাতি ও বার্মিজ চাকু ছিল। এই সময় বিদুৎ চলে গেলে তারা নির্বিঘ্নে ঘটনা ঘটিয়ে পালিয়ে যান।
পরে আহতদের উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়।’
সোমবার (১৫ মে) সকালে বিষয়টি নিশ্চিত করে বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী জানান,
‘এ ঘটনায় জড়িতদের শনাক্তে কাজ চলছে। পূর্বশত্রুতার জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে। আহতদের হাত, বুক ও কোমড়ের নিচে ছুরি দিতে আঘাত করা হয়েছে। তারা শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
আরও পড়ুন:
- চাঁদপুর-ঢাকাসহ সব জেলায় লঞ্চ চলাচল শুরু
- মিয়াভাই খ্যাত অভিনেতা ফারুক ইন্তেকাল করেছেন
- মেক্সিকোতে ট্রাক-বাস সংঘর্ষে নিহত ২৬
- ৪ মাসের অন্তঃসত্ত্বা নারীকে গলা কেটে হত্যা
- ‘মা দিবসে’ মা হলেন মানসিক ভারসাম্যহীন এক তরুণী
- আজ আন্তর্জাতিক মা দিবস
- অতি প্রবল ঘূর্ণিঝড় অবশেষে দুর্বল হয়েছে ‘মোখা’
- মোখা‘র বিপৎসংকেত উপেক্ষা করে বেরিয়ে বাড়ি ফিরলেন মৃত
- সেন্ট মার্টিনে মোখা’র আঘাতে ভেঙে গেছে দুর্বল স্থাপনা!
- জাহাঙ্গীরকে আলমকে দল থেকে স্থায়ী বহিষ্কারের সুপারিশ
- ‘মোখা’র তাণ্ডবে এখনো কাঁপছে সেন্টমার্টিনের ভবনগুলো
- চট্টগ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬০টি বসতঘর ভস্মীভূত
- নড়াইলে কৃষককে হত্যা; পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড
- সিরাজগঞ্জে স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যা
- নরসিংদীতে চোর সন্দেহে কিশোরকে পিটিয়ে হত্যা
- ছিন্নভিন্ন হয়ে গেছে সেন্টমার্টিন, নিহত ২
- ১৫ মে ’র এসএসসির সব বোর্ডের পরীক্ষা স্থগিত
- সিএমইউর অধিভুক্ত সব প্রতিষ্ঠান রোববার বন্ধ ঘোষণা
- মোখা’র মধ্যেই মহেশখালী-উখিয়ায় জন্ম নিলো ২ শিশু
