ঝিনাইদহে শৈলকুপার বড়দাহ নতুন ব্রীজ এলাকায় যাত্রীবাহী বাস ও থ্রী-হুইলারের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছে।
বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ২ টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন হড়িনাকুন্ডু উপজেলার ভায়না গ্রামের নারায়ন কুমারের ছেলে মহাদেব কুমার (৬০) এবং একই গ্রামের আক্কাস আলীর ছেলে খোকন হোসেন (২৯)।
ঝিনাইদহে শৈলকুপা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সঞ্জয় কুমার দেবনাথ জানান, ঝিনাইদহ থেকে যাত্রীবাহী রুপসা পরিবহনের একটি বাস কুষ্টিয়ার দিকে যাচ্ছিল। পথিমধ্যে ঝিনাইদহের শৈলকুপার বড়দাহ নতুন ব্রীজ এলাকায় পৌঁছালে সামনের দিক থেকে আসা একটি থ্রী হুইলারের (আলমসাধু) সাথে সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই আলমসাধু উল্টে যাত্রী খোকন মারা যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে এসে আহত অপর তিন জনকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মহাদেব কুমারকে মৃত ঘোষণা করে। বাকি দু-জনকে ঝিনাইদহ সদর হাসপাতালে রেফার করে।
এ ঘটনায় বাস ও তার চালককে আটক করতে পারেনি পুলিশ।
আরও পড়ুন :
- দুর্নীতির মামলায় জামিন পেলেন সাহেদ
- ঢাবিতে মেয়ে শিক্ষার্থী কর্তৃক ছেলে শিক্ষার্থীকে হেনস্তার অভিযোগ
- সাময়িক বরখাস্ত এডিসি হারুনকে রংপুর রেঞ্জে সংযুক্ত
- মতলব উত্তরে মন্ত্রীর ভাগ্নে পরিচয়ে অবৈধ ড্রেজার ব্যবসা
- বিড়ি কেনার টাকা না দেওয়ায় বৃদ্ধা নানিকে পিটিয়ে হত্যা
- মুশফিকুর এর আলো করে আসছে নতুন অতিথি
- জাতির পিতার সমাধিতে এসে হিরো আলমের নতুন নাটক
- কাঁকড়ি নদীর পাড়ে ফেলে যাওয়া বস্তা থেকে ফুটফুটে শিশু উদ্ধার

Comments are closed.