টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত

টাঙ্গাইলের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ঘারিন্দা বাইপাস এলাকায় সড়ক দুর্ঘটনায় সিএনজি চালক ও এক যাত্রী নিহত হয়েছেন।

রোববার (২ নভেম্বর) দিবাগত ভোররাতে ঘারিন্দা আন্ডারপাসের নিচে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, টাঙ্গাইলের কালিহাতি উপজেলার আকুয়া এলাকার সাহেব আলী এবং ভুক্তা এলাকার আব্দুল্লাহ।

পুলিশ জানায়, রাতে ঘারিন্দা আন্ডারপাস পার হওয়ার সময় অজ্ঞাত একটি বাস সিএনজিচালিত অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে সিএনজিটি দুমড়ে মুচড়ে যায় এবং চালকসহ যাত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়ার পর তাদের অবস্থার অবনতি হলে চিকিৎসকরা দুজনকেই ঢাকায় রেফার করেন। কিন্তু ঢাকায় নেয়ার পথে দুজনই মারা যান।

এলেঙ্গা হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ শরীফ হোসেন বলেন, দুর্ঘটনাকবলিত বাসটি শনাক্তের চেষ্টা চলছে। মরদেহ তাদের পরিবারের লোকজন নিয়ে গেছে।

Share this news as a Photo Card