ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মারা গেলেন জিহাদ কামাল জিতু শেখ (২৪) নামের মোটরসাইকেল আরোহী এক ছাত্রলীগ কর্মী।
রোববার রাত ১১টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ঘাতক ট্রাকের ও মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। তবে ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছে।
নিহত জিহাদ উপজেলার গুয়াখোলা গ্রামের মৃত টগর শেখের ছেলে। তিনি নওয়াপাড়া পৌর শাখা ছাত্রলীগের সক্রিয় কর্মী ছিলেন।
নিহতের বড় ভাই মিল্টন জানান,
রোববার রাত ৯টায় ব্যবসা সংক্রান্ত কাজ শেষে খুলনার ফুলতলা বাজার থেকে মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিল তার ভাই জিহাদ।
অভয়নগর থানা সংলগ্ন যশোর-খুলনা মহাসড়কের বোয়ালমারী পোল নামক স্থানে পৌঁছলে খুলনাগামী একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়।
এ সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তার ভাই গুরুতর আহত হলে ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য হাসপাতাল কর্তৃপক্ষ তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করে।
রাত সাড়ে ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নওয়াপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার টিটব শিকদার জানান,
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে গুরুতর আহত মোটরসাইকেল আরোহীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
নওয়াপাড়া হাইওয়ে থানার ওসি আবদুল হামিদ উদ্দিন আহমেদ জানান,
সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন একজন মোটরসাইকেল আরোহী। ঘটনাস্থল থেকে ট্রাক ও ক্ষতিগ্রস্ত মোটরসাইকেল উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে।
ট্রাকের চালক ও হেলপার পলাতক রয়েছেন। আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
আরও পড়ুন :

Comments are closed.