দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌরুটে ৫২ ঘণ্টা পর সকাল ১০টা থেকে লঞ্চ চলাচল শুরু করেছে বিআইডব্লিউটিএ ঘাট কর্তৃপক্ষ।
সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন আরিচা লঞ্চ মালিক সমিতির দৌলতদিয়ার ব্যবস্থাপক নুরুল আনোয়ার মিলন।
দৌলতদিয়ার ঘাট সূত্রে জানা যায়, বিআইডব্লিউটিএর পরিচালকের নির্দেশে
শনিবার ভোর ৬টা থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে সব ধরনের লঞ্চ চলাচল বন্ধ
ঘোষণা করার ৫২ ঘণ্টা পর সোমবার সকাল ১০টা থেকে পুনরায় লঞ্চ চলাচল চালু করা হয়।
দৌলতদিয়ায় নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক জেএম সিরাজুল কবির বলেন,
ঘূর্ণিঝড় মোখার সার্বিক পরিস্থিতি দেখার পর কর্তৃপক্ষ ৫২ ঘণ্টা পর লঞ্চ চলাচলের নির্দেশ প্রদান করলে
সোমবার সকাল ১০টা থেকে লঞ্চ চলাচল স্বাভাবিক করা হয়েছে।
এ বিষয়ে বিআইডব্লিউটিএর আরিচা লঞ্চ মালিক সমিতির দৌলতদিয়ার শাখার ব্যবস্থাপক নুরুল আনোয়ার মিলন বলেন, বর্তমানে দৌলতদিয়া প্রান্তে ১৮টি লঞ্চ চলাচল করছে।
আরও পড়ুন :
- ট্রাকের চাকায় পিষ্ট হলেন ছাত্রলীগ কর্মী
- ঝিনাইদহে মেয়েশিশু ধর্ষণের দায়ে ৩ যুবকের মৃত্যুদণ্ড
- মালদ্বীপে কাজে নিযুক্ত হয়ে বিপাকে অবৈধরা
- তামিলনাড়ুতে বিষাক্ত মদপানে তিন নারীসহ ১০ জনের প্রাণহানি
- উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার বিজয় নিশ্চিত করুন
- অভিনেতা ফারুকের স্মৃতিচারিত বার্তা ভাসছে ফেসবুক জমিনেও
- নিষেধাজ্ঞা পিছিয়ে দেয়ার দাবি জেলেদের: সাগরে মাছ ধরার
- জাবি শিক্ষার্থীকে নিজ বাসায় ধর্ষণ চেষ্টা, আটক ২
- খালেদা জিয়ার ১১ মামলার হাজিরা ১৫ জুন
- মিয়াভাই খ্যাত অভিনেতা ফারুক ইন্তেকাল করেছেন
- চাঁদপুর-ঢাকাসহ সব জেলায় লঞ্চ চলাচল শুরু
