ঝিনাইদহে মেয়েশিশু ধর্ষণের দায়ে তিন যুবককে মৃত্যুদণ্ড এবং প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করেছেন আদালত।
আজ সোমবার (১৫ মে) ঝিনাইদহের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. মিজানুর রহমান এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত তিন যুবক হলেন ঝিনাইদহ সদর উপজেলার বাসিন্দা বাদশা মিয়া (৩২), রুহুল আমিন (৩০) ও মন্নু মিয়া (৩৪)।
মামলার সংক্ষিপ্ত বিবরণ থেকে জানা যায়,
‘২০১৯ সালের ১২ আগস্ট উপজেলার একটি গ্রামের সপ্তম শ্রেণিপড়ুয়া ওই মেয়েকে রাস্তা থেকে অপহরণ করে একটি আমবাগানে নিয়ে তিন যুবক ধর্ষণ করেন।
ধর্ষণের পর মেয়েটিকে ঝিনাইদহ-কুষ্টিয়া সড়কের ওপর ফেলে রেখে যান তাঁরা।
মেয়েটি একা একা দিবাগত রাত দুইটার দিকে স্থানীয় ক্যাডেট কলেজের সামনে গেলে তিন পথচারী তার ঠিকানা নিয়ে তাকে বাড়ি পৌঁছে দেন।’
এ ঘটনার পরদিন শিশুটির বাবা বাদী হয়ে ঝিনাইদহ সদর থানায় ধর্ষণ মামলা করেন।
মামলার তদন্ত শেষে ওই তিন যুবকের নামে ২০২০ সালের ৩১ আগস্ট আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। সাক্ষ্যপ্রমাণ ও শুনানি শেষে আদালত এ রায় দেন।
বাদীপক্ষের আইনজীবী বজলুর রহমান বলেন, রায়ে তাঁরা খুশি। আসামিরা অপরাধের উপযুক্ত সাজা পেয়েছেন। তাঁরা দ্রুত রায় কার্যকরের আশা করছেন।
এদিকে, আসামিপক্ষের আইনজীবী আশরাফুল ইসলাম জোয়ার্দ্দার বলেন,
‘রায়ের বিষয়ে তাঁরা উচ্চ আদালতে আপিল করবেন।’
আরও পড়ুন :
- মালদ্বীপে কাজে নিযুক্ত হয়ে বিপাকে অবৈধরা
- তামিলনাড়ুতে বিষাক্ত মদপানে তিন নারীসহ ১০ জনের প্রাণহানি
- উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার বিজয় নিশ্চিত করুন
- অভিনেতা ফারুকের স্মৃতিচারিত বার্তা ভাসছে ফেসবুক জমিনেও
- নিষেধাজ্ঞা পিছিয়ে দেয়ার দাবি জেলেদের: সাগরে মাছ ধরার
- জীবনের উজ্জ্বলতাতেই তাকে মনে রাখব: জয়া আহসান
- সিঙ্গাপুরে অভিনেতা ফারুকের প্রথম জানাজা
- নারায়ণগঞ্জে পাঁচ বছরের সাজাপ্রাপ্ত আসামি আটক
- ‘নিজের জীবনের জন্য আমার কখনো মায়া নেই’
- চুয়াডাঙ্গা সীমান্ত থেকে চোরাকারবারির মরদেহ উদ্ধার
- জীবননগরে প্রকাশ্যে ধূমপান ৫ জনকে জরিমানা
- ধানমন্ডির ৩০০ কোটি টাকার সেই বাড়ি সরকারের
- দৌলত হোসেন হত্যা মামলায় ১৬ আসামীর একদিন করে রিমান্ড মঞ্জুর
- খালেদা জিয়ার ১১ মামলার হাজিরা ১৫ জুন
- ‘মোখা’র রাতে জন্ম নেওয়া নবজাতকের নাম রাখা হলো ‘মোখা’
- জাবি শিক্ষার্থীকে নিজ বাসায় ধর্ষণ চেষ্টা, আটক ২
- রাজধানীতে কলেজছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার
