ঠাকুরগাঁওয়ে ধানক্ষেতে নারীর মাথা বিহীন অর্ধগলিত লাশ

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার এক ধানক্ষেতে অজ্ঞাত নারীর অর্ধগলিত লাশ পরে থাকার খবর পাওয়া গেছে।

মঙ্গলবার (২৩ মে) দুপুরে উপজেলার নেকমরদ এলাকার ভকরগাও গ্রামের এক ধানক্ষেতে অজ্ঞাত নারীর লাশ পরে থাকতে দেখে স্থানীয়রা।

বিষয়টি নিশ্চিত করে রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গুলফামুল ইসলাম বলেন,

‘ধানক্ষেতে এক নারীর মাথা বিহীন অর্ধগলিত মরদেহ পরে থাকার খবর পেয়েছি।’

‘বৃষ্টির কারণে ও আবহাওয়া খারাপ থাকায় এখনও মরদেহটি উদ্ধার করা সম্ভব হয়নি।’

‘আবহাওয়া একটু ভালো হলে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।’

প্রত্যক্ষদর্শীদের বরাতে তিনি আরও বলেন,

‘স্থানীয় ও ছবিতে দেখে মনে হয় লাশটি ২০-২৫দিন আগের। তাই দেহের মাংস গলে হাড়-হাড্ডি বের হয়ে গেছে।’

আরও পড়ুন :