“ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে ১১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭৭৮ জনে।
এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন দুই হাজার ৬৬৩ জন।
বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার
ও কন্ট্রোল রুমের ইনচার্জ মো. জাহিদুল ইসলামের সই করা ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, বুধবার (১৩ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে
দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন দুই হাজার ৬৬৩ জন।
তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৯০০ জন ও ঢাকার বাইরের এক হাজার ৭৬৩ জন।
একই সময়ে মারা যাওয়া ১১ জনের মধ্যে ছয়জন ঢাকার ও পাঁচজন ঢাকার বাইরের বাসিন্দা।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ ৫৯ হাজার ৮৩৫ জন।
তাদের মধ্যে রাজধানীর বিভিন্ন হাসপাতালে ৭০ হাজার ৬৬০ জন ও ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ৮৯ হাজার ১৭৫ জন ভর্তি হয়েছেন।
বছরের একই সময়ে আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন এক লাখ ৪৯ হাজার ১৪৪ জন।
তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৬৬ হাজার ৫১ জন এবং ঢাকার বাইরের ৮৩ হাজার ৯৩ জন।
এর আগে ২০২২ সালে ডেঙ্গুতে দেশের ইতিহাসের সর্বোচ্চ ২৮১ জন মারা যান। ওই বছরের শেষ মাস ডিসেম্বরে ডেঙ্গুতে ২৭ জনের মৃত্যু হয়।
একই সঙ্গে আলোচ্য বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৬২ হাজার ৩৮২ জন।
২০২০ সালে করোনা মহামারিকালে ডেঙ্গু সংক্রমণ তেমন একটা দেখা না গেলেও ২০২১ সালে সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন।
একই বছর দেশব্যাপী ডেঙ্গু আক্রান্ত হয়ে ১০৫ জনের মৃত্যু হয়েছিল।
আরও পড়ুন :
- ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা বাতিলের সুযোগ নেই: আইনমন্ত্রী
- দেশের প্রতিটি গ্রামই শহরের মতো গড়ে তুলব: প্রধানমন্ত্রী
- ঢাবিতে মেয়ে শিক্ষার্থী কর্তৃক ছেলে শিক্ষার্থীকে হেনস্তার অভিযোগ
- বাংলাদেশ এখন বিশ্বের বর্ধনশীল পাঁচটি অর্থনীতির একটি: প্রধানমন্ত্রী
- ছাত্রলীগ নেতাকে চাঁদা না দেওয়ায় ধর্ষণ মামলা, স্ত্রীর সংবাদ সম্মেলন
- ২০২৪ সালের রমজানের সম্ভাব্য তারিখ প্রকাশ
