ডেমোক্র্যাট অঙ্গরাজ্যগুলোর বরাদ্দ স্থগিত করেছে ট্রাম্প প্রশাসন

স্থগিত প্রকল্পের মধ্যে রয়েছে নিউইয়র্কের সাবওয়ে ও বন্দর উন্নয়ন প্রকল্পের জন্য বরাদ্দ ১৮ বিলিয়ন ডলার এবং ক্যালিফোর্নিয়া, ইলিনয়সহ ১৬টি অঙ্গরাজ্যে সবুজ জ্বালানি খাতে ৮ বিলিয়ন ডলার।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন বুধবার ডেমোক্র্যাট-শাসিত অঙ্গরাজ্যগুলোর জন্য বরাদ্দকৃত ২৬ বিলিয়ন ডলারের অর্থায়ন স্থগিত করেছে।

এ বছরের ডিসেম্বরে অন্তত ৩ লাখ কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনার কথা আগেই জানিয়েছিল প্রশাসন। এর আগে কোনো শাটডাউনে স্থায়ীভাবে কর্মী ছাঁটাই হয়নি।

 

এনএএন টিভি