ফরিদপুরে তালাকপ্রাপ্ত স্ত্রীকে হত্যার দায়ে স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
একইসঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।
বৃহস্পতিবার (০১ ফেব্রুয়ারি) দুপুরে ফরিদপুরের অতিরিক্ত দায়রা জজ ১ম আদালতের বিচারক অশোক কুমার দত্ত এ রায় ঘোষণা করেন।
এসময় আলমগীর হোসেন আদালতে উপস্থিত ছিলেন। আলমগীর কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার খড়িবনা গ্রামের ইব্রাহিম হোসেনের ছেলে।
জানা গেছে,
ফরিদপুরের সদরপুর উপজেলার বিশ্বাসডাঙ্গী গ্রামের কালাম মোল্যার মেয়ে রিতা আক্তারের (২৫) সাথে ২০১২ সালের ১০ ডিসেম্বর কুষ্টিয়া জেলার
দৌলতপুর উপজেলার খড়িবনা গ্রামের ইব্রাহিম হোসেনের ছেলে আলমগীর হোসেনের পারিবারিকভাবে বিবাহ সম্পন্ন হয়। তাদের একটি পুত্রসন্তান আছে।
আলমগীরের সাথে রিতা আক্তারের পারিবারিক কলহের জেরে বিবাহ বিচ্ছেদ হয়।
এরপর ২০১৮ সালের ১৫ মার্চ রিতা আক্তার সদরপুর উপজেলার আলী আহম্মেদের ছেলে শাহজালাল কে বিবাহ করেন।
বিবাহের পর থেকে রিতা আক্তার তার আগের ঘরের ছেলে ও স্বামী শাহজালালকে সাথে নিয়ে চরভদ্রাসন উপজেলার বি এস ডাঙ্গী এলাকায় ভাড়া বাসায় বসবাস করতে থাকতেন।
২০১৮ সালের ৯ এপ্রিল সন্ধ্যায় রিতা আক্তার ছেলেকে নিয়ে চরভদ্রাসন বাজারে যায়।
বাজারে গিয়ে সাবেক স্বামী আলমগীরের সাথে দেখা হলে তাকে পুনরায় তার সাথে সংসার করতে বললে রিতা রাজী না হওয়ায় ক্ষিপ্ত হয়ে আলমগীর তাকে ছুরি দিয়ে কুপিয়ে জখম করে পালিয়ে যান।
পরে স্থানীয়রা রিতা আক্তারকে উদ্ধার করে চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে রাতেই তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতলে ভর্তি করা হয়।
চিকিৎসাধীন অবস্থায় পরদিন মারা যান রিতা আক্তার।
এ ঘটনায় রিতা আক্তারের বর্তমান স্বামী মো. শাহাজালাল বাদী হয়ে ২০১৮ সালের ১০ এপ্রিল চরভদ্রাসন থানায় মামলা দায়ের করেন।
এরপর তদন্ত শেষে আদালতে চার্জশিট জমা দেন মামলার তদন্তকারী কর্মকর্তা।
আরও পড়ুন :
- আজ শেষ হচ্ছে হজ নিবন্ধনের সময়
- শুরুর একদিন আগেই পরিপূর্ণ ইজতেমার মাঠ
- অবসর নিচ্ছেন না পাকিস্তানি অলরাউন্ডার ইমাদ ওয়াসিম
- সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে ছাত্র সমাবেশ
- স্মার্ট এডুকেশনের প্রসারে বিডিআরইএনের সাথে কাজ করবে হুয়াওয়ে
- চিকিৎসার আড়ালে স্বর্ণ চোরাচালান, স্বাস্থ্য কর্মকর্তা আটক

Comments are closed.