দিনাজপুরে গ্যাস সিলিন্ডারের লিকেজের আগুনে দগ্ধ ৩

দিনাজপুর শহরের একটি বাসায় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুনে ৩ জন দগ্ধ হয়েছেন। শনিবার (২৩ আগস্ট) সকালে শহরের লেবুরমোড় গোলাপবাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে রান্না করার সময় সিলিন্ডারের গ্যাস লিকেজ থেকে হঠাৎ আগুন ধরে যায়। মুহূর্তেই আগুন আশপাশে ছড়িয়ে পড়ে। এ সময় ঘরের ভেতর থাকা তিনজন দগ্ধ হয়। পরে চিৎকার শুনে প্রতিবেশীরা ফায়ার সার্ভিসে খবর দেয়। বর্তমানে তারা দিনাজপুর মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছেন।

ফায়ার সার্ভিস জানায়, সিলিন্ডার ত্রুটি বা অসাবধানতা থেকে দুর্ঘটনা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

Share this news as a Photo Card